আপনার জিজ্ঞাসা
ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হয়?
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
প্রশ্ন : আমি একজন ব্যবসায়ী। আমার একটি ক্রোকারিজের দোকান আছে। আমার ব্যক্তিগত তেমন কোনো সম্পদ নেই, যার ওপর জাকাত আসে। তবে আমার দোকানে মালপত্র আছে। সেই মালপত্রের কি জাকাত দিতে হবে?
-আনোয়ার হোসেন মানিক, মাইজদী, নোয়াখালী
উত্তর : দোকানের ব্যাবসায়িক পণ্যগুলো জাকাতের নিসাব সমপরিমাণ হলে জাকাত দিতে হবে। পণ্যগুলো একসঙ্গে বিক্রি করলে যে বাজারমূল্য পাওয়া যাবে তার ২.৫ শতাংশ জাকাত হিসেবে দিয়ে দেবেন। (রদ্দুল মুহতার : ২/২৮৬)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

