প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ডিজিটাল সহিংসতার যুগে ইসলামের নৈতিক বার্তা

  • গীবত থেকে সাইবার বুলিং ডিজিটাল যুগের নৈতিক বিপর্যয়
আহমাদ আরিফুল ইসলামপ্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫:০১
ডিজিটাল সহিংসতার যুগে ইসলামের নৈতিক বার্তা

ছবি: আগামীর সময়

ডিজিটাল প্রযুক্তির বিস্তার মানবজীবনে এক নতুন যুগের সূচনা করেছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেট আজ অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু এই অগ্রগতির আড়ালে জন্ম নিয়েছে এমন কিছু সামাজিক ব্যাধি, যা মানুষের মানসিক, সামাজিক এবং নৈতিক কাঠামোকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। সাইবার বুলিং তার অন্যতম। সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে মানসিকভাবে বিপর্যস্ত করার এই প্রবণতা এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশেও এর বিস্তার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষত নারী, কিশোর-কিশোরী এবং সামাজিকভাবে সংবেদনশীল গোষ্ঠীগুলোর মধ্যে এর প্রভাব বেশি দৃশ্যমান। আইনগত উদ্যোগ থাকা সত্ত্বেও এই সমস্যার কার্যকর প্রতিরোধ এখনো সম্ভব হয়নি, কারণ এটি কেবল আইনি নয়; বরং গভীর নৈতিক ও মনস্তাত্ত্বিক সংকট।

সাইবার বুলিং ও এর ক্ষতিকর প্রভাব

সাইবার বুলিং বলতে বোঝায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে বারবার অপমান, হুমকি, মিথ্যা অপবাদ বা মানসিক নির্যাতনের শিকার করা।

সাইবার বুলিংয়ের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একক কোনো আচরণ নয়; বরং ধারাবাহিকভাবে পরিচালিত এক ধরনের মানসিক নিপীড়ন। অনলাইন ট্রলিং, কটূক্তি, ভুয়া আইডির মাধ্যমে প্রতারণা, ব্যক্তিগত তথ্য বা ছবি ফাঁস করা (ডক্সিং), সাইবার স্টকিং, কিংবা কাউকে ইচ্ছাকৃতভাবে সামাজিক আলোচনার বাইরে রাখা; এসবই এর অন্তর্ভুক্ত।

অনেক সময় এগুলোকে বিনোদন বা মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাস্তবে এগুলো ব্যক্তি মর্যাদা ও মানসিক নিরাপত্তার ওপর সুস্পষ্ট আঘাত। এর প্রভাব কেবল ক্ষণস্থায়ী মানসিক কষ্টে সীমাবদ্ধ থাকে না; বরং এটি ভুক্তভোগীর আত্মসম্মানবোধ ধ্বংস করে, তাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে তোলে এবং দীর্ঘমেয়াদে বিষণ্নতা, উদ্বেগ ও আত্মহত্যার ঝুঁকি তৈরি করে।

সমাজের দৃষ্টিকোণ থেকেও এটি একটি ভয়াবহ নৈতিক অবক্ষয়ের লক্ষণ, যেখানে গীবত, অপবাদ, বিদ্রূপ এবং অপমান ধীরে ধীরে স্বাভাবিক আচরণে পরিণত হয়। বাংলাদেশ সরকার সাইবার নিরাপত্তা আইন ২০২৩ প্রণয়ন করে এই সমস্যার আইনি প্রতিকার দেওয়ার চেষ্টা করেছে, যেখানে মানহানি, ভুয়া পরিচয়, আক্রমণাত্মক কনটেন্ট প্রচার ইত্যাদির জন্য শাস্তির বিধান রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আইন অপরাধ সংঘটনের পর শাস্তি প্রদান করে; এটি মানুষের ভেতরে নৈতিক সংযম তৈরি করতে পারে না। ফলে সমস্যার মূল জায়গায় পৌঁছাতে হলে একটি নৈতিক ও আধ্যাত্মিক কাঠামোর প্রয়োজন হয়, যা ইসলাম অত্যন্ত সুসংহতভাবে প্রদান করে।

সাইবার বুলিং শরীয়তের উদ্দেশ্যের পরপন্থী

ইসলামি শরিয়তের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি কেবল বিধিনিষেধের সমষ্টি নয়; বরং মানবকল্যাণকেন্দ্রিক একটি উদ্দেশ্যমূলক ব্যবস্থা, যা ‘মাকাসিদুশ শরিয়াহ’ নামে পরিচিত। ইমাম শাতিবি (রহ.)-এর বিশ্লেষণে বলেছেন শরিয়তের মূল উদ্দেশ্য পাঁচটি: ধর্ম, জীবন, বুদ্ধি, সম্পদ এবং সম্মান রক্ষা। সাইবার বুলিং এই মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে- সম্মান, জীবন এবং বুদ্ধিবৃত্তিক সুস্থতা; তিনটির ওপর সরাসরি আঘাত হানে। এ কারণেই এটি কেবল একটি সামাজিক অপরাধ নয়; বরং শরিয়তের মৌলিক দর্শনের বিরোধী একটি কার্যক্রম।

সাইবার বুলিং ও ইসলামি দৃষ্টিভঙ্গি

ইসলাম দেড় হাজার বছর আগেই এমন একটি নৈতিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যেখানে মানুষের সম্মান, গোপনীয়তা এবং মানসিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

মানুষের সম্মান রক্ষা ইসলামি শরিয়তের অন্যতম কেন্দ্রীয় লক্ষ্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ‘হে মুমিনগণ! কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে উপহাস না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম… তোমরা একে অপরকে মন্দ নামে ডাকো না। তোমরা একে অপরের গোপন দোষ অনুসন্ধান করো না এবং গীবত করো না’। (সুরা হুজুরাত, আয়াত: ১১, ১২)। এই নির্দেশনাগুলো আধুনিক সাইবার বুলিংয়ের প্রায় সব রূপ; ট্রোলিং, চরিত্রহনন, মিমের মাধ্যমে অপমান—এসবকেই সরাসরি নিষিদ্ধ করে। ইসলামে মানুষের ইজ্জত বা সম্মান এমন এক অধিকার, যা ক্ষুণ্ণ করা গুরুতর পাপ হিসেবে বিবেচিত।

একইভাবে জীবন রক্ষা (হিফযুন নফস) শরিয়তের আরেকটি মৌলিক উদ্দেশ্য। পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘তোমরা নিজেদের হত্যা করো না; নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু’ (সুরা নিসা, আয়াত: ২৯)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল’। (সুরা মায়িদা, আয়াত : ৩২)। সাইবার বুলিংয়ের কারণে যখন কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, তখন এটি পরোক্ষভাবে এই মৌলিক উদ্দেশ্যের লঙ্ঘন ঘটায়। অর্থাৎ, বুলিংকারীর আচরণ কেবল সামাজিক অপরাধ নয়; বরং নৈতিকভাবে জীবনবিনাশী প্রক্রিয়ার অংশ।

মানুষের বুদ্ধিবৃত্তিক ও মানসিক সুস্থতা রক্ষা (হিফযুল আকল) শরিয়তের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। মিথ্যা তথ্য, গুজব এবং অপপ্রচার মানুষের চিন্তাশক্তি ও সামাজিক উপলব্ধিকে বিকৃত করে। এ কারণে পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো’। (সুরা হুজুরাত, আয়াত : ৬)। এই নীতিটি আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে যাচাইহীন তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং মানুষের মানসিক ভারসাম্য ও সামাজিক আস্থা নষ্ট করে।

গোপনীয়তা রক্ষা এবং ব্যক্তিগত পরিসরে সম্মান বজায় রাখাও ইসলামি নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সম্মান ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘তোমরা গোপনে অনুসন্ধান করো না’ (সুরা হুজুরাত. আয়াত : ১২) অন্যআয়াতে বলা হয়েছে ‘অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না’। (সুরা নুর, আয়াত : ২৭)। এইগুলো আধুনিক প্রেক্ষাপটে ব্যক্তিগত তথ্য ফাঁস, ডক্সিং, হ্যাকিং ইত্যাদির বিরুদ্ধে একটি সুস্পষ্ট নৈতিক নির্দেশনা।

সাইবার বুলিং প্রতিরোধে তাকওয়া

ইসলামের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা বা তাকওয়া। মহান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজ সম্পর্কে অবগত’ (সুরা বাকারা: ১৯৪)। এই বিশ্বাস মানুষকে এমন পরিস্থিতিতেও অন্যায় থেকে বিরত রাখে, যেখানে বাহ্যিক কোনো নিয়ন্ত্রণ নেই। ডিজিটাল জগতে, যেখানে মানুষ প্রায়শই অদৃশ্য ও দায়মুক্ত মনে করে, সেখানে তাকওয়াই হতে পারে সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা।

রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসগুলো এই নৈতিক কাঠামোকে আরও সুস্পষ্ট করে তোলে। তিনি বলেছেন, ‘মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে’। (বুখারি, হাদিস: ১০)।

অন্য হাদিসে বলেছেন: ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে’। (বুখারি, হাদিস: ৬০১৮)। এই শিক্ষাগুলো অনলাইন আচরণের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্রতিটি কমেন্ট, পোস্ট বা শেয়ার; সবকিছুই এই নীতির আওতায় পড়ে।

আমাদের মনে রাখা জরুরি যে, ডিজিটাল জগৎ আমাদের বাস্তব জীবনেরই সম্প্রসারণ। তাই এখানে আমাদের আচরণও বাস্তব জীবনের মতোই দায়িত্বশীল, সংযত এবং নৈতিক হওয়া জরুরি। ব্যক্তি পর্যায়ে তাকওয়া ও আত্মসংযম, পরিবারে নৈতিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সচেতনতা এবং রাষ্ট্রীয় পর্যায়ে আইনের কঠোর প্রয়োগ। এই বহুমাত্রিক উদ্যোগই একটি নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে সহায়ক হতে পারে।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise