আগামীর সময়

আপনার জিজ্ঞাসা

জমি থাকলে হজ ফরজ হয়?

জমি থাকলে হজ ফরজ হয়?

প্রতীকী ছবি

প্রশ্ন : জনৈক ব্যক্তি বাড়ি করার জন্য একটি জমি ক্রয় করেছে, যার মূল্য হজ ফরজ হওয়ার সমপরিমাণ। ওই জায়গা ছাড়া তার আর কোনো জায়গা নেই। কিন্তু সে দীর্ঘদিন ধরে বাড়ি না করে ভাড়া থাকে, তার ওপর কি ওই জমি বিক্রি করে হজ করা ফরজ হবে?

-গোলাম সারোয়ার, নোয়াখালী

উত্তর : প্রশ্নোক্ত ব্যক্তির জন্য উল্লিখিত জায়গা বিক্রি করে হজ করা ফরজ নয়। (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৭, আদ্দুররুল মুখতার : ৩/৫৩০, রদ্দুল মুহতার : ২/৪৬৩, হিন্দিয়া : ৫/২৯৩, ফাতাওয়ায়ে কাসেমিয়া : ২২/২৯৩)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

    শেয়ার করুন: