আপনার জিজ্ঞাসা
ব্যবসা-বাণিজ্যে মধ্যস্থতা করে টাকা নেওয়া হালাল?

প্রতীকী ছবি
প্রশ্ন
আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব,
আমার মহল্লায় সাপ্তাহিক হাটগুলোতে নানান পণ্যের পসরা বসে। সবচেয়ে বেশি জমজমাট হয় পশুর হাট। সেখানে দেখা যায় যে, ক্রয়-বিক্রয়ে এক শ্রেণির লোক মধ্যস্থতার কাজ করেন। যাদের স্থানীয়ভাবে দালালও বলা হয়। আমার জানার বিষয় হলো, ব্যবসা-বাণিজ্যে দালালি করে টাকা নেওয়ার শরিয়াহর বিধান কী?
-আকরামুজ্জামান, টঙ্গী, গাজীপুর।
উত্তর:
ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহি
ব্যবসা-বাণিজ্যে মধ্যস্থতা বা দালালি
করে পারিশ্রমিক নেওয়া জায়েজ। এটি একটি বৈধ হালাল পেশা। তবে শর্ত হলো, ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিতে পারবে না। পারিশ্রমিক
নির্দিষ্ট হতে হবে এবং লেনদেনটা শরিয়তের দৃষ্টিতে বৈধ হতে হবে। এমনকি সে চাইলে
ক্রেতা-বিক্রেতা উভয়ের থেকে পারিশ্রমিক নিতে পারে অথবা যেকোনো একজন থেকেও নিতে
পারবে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার: ৯/৬৪, ফতুওয়ায়ে হিন্দিয়্যাহ: ৪/৪৫০, হাশিয়ায়ে ইবনে
আবেদীন: ১৯/১৭৪
উত্তর প্রদানে: ফতোয়া বিভাগ, জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর-১৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।



