প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

হাদিসের আলোকে দোয়া কবুলের নিশ্চিত সময়গুলো

  • যেই পাঁচ সময়ে খোলা থাকে আসমানের দরজা
  • দোয়া কবুলের পাঁচ বিশেষ সময়
মুফতি সাইফুল ইসলামপ্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৩:৫২
হাদিসের আলোকে দোয়া কবুলের নিশ্চিত সময়গুলো

সংগৃহীত ছবি

মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আছে; যখন দোয়া সহজে কবুল হয়, আমল দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং বান্দা তার রবের বিশেষ নৈকট্য লাভ করে। ইসলাম আমাদের সেই সময়গুলো চিহ্নিত করে দিয়েছে, যাতে আমরা সেগুলোকে গুরুত্ব দেই এবং ইবাদত, দোয়া ও তাওবার মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব’ (সূরা গাফির, আয়াত : ৬০)। এই আহ্বানের বাস্তব রূপ সেই বিশেষ সময়গুলোতেই ফুটে ওঠে যখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সহীহ হাদিসের আলোকে মুসলিম স্কলাররা এমন পাঁচটি সময় চিহ্নিত করেছেন যেই সময়গুলোতে আসলামনের দরজা খুলে দেয়া হয় আর তখন বান্দার যেকোনো আকুতি খুব সহজেই কবুল করে নেওয়া হয়।

এক. জোহরের আগে বা সূর্য ঢলে পড়ার সময়

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য ঢলে পড়ার সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জোহরের সালাত আদায় করা পর্যন্ত তা বন্ধ হয় না। তাই আমি পছন্দ করি যে, এই সময়ে আমার কোনো নেক আমল ওপরে উঠুক’ (সহীহুল জামে, হাদিস ১৫৩২)। এ সময়টি মূলত দিনের একটি মোড় ঘোরানো মুহূর্ত, যখন মানুষ পার্থিব কাজের ব্যস্ততার মাঝেও আল্লাহর দিকে ফিরে আসতে পারে।

দুই. প্রতিটি আযানের সময়

আযান শুধু নামাজের আহ্বান নয়, বরং এটি রহমতের দ্বার উন্মোচনেরও ঘোষণা। রাসূল (সা.) বলেছেন, ‘যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়’ (সহীহুত তারগীব, ২৬০)। তাই আযান শোনার সময় ও এর পরপরই দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

তিন. দুই সালাতের মধ্যবর্তী সময়ে অপেক্ষমাণ অবস্থায়

যে ব্যক্তি এক ফরজ আদায় করে পরবর্তী ফরজের জন্য অপেক্ষা করে, সে প্রকৃতপক্ষে ইবাদতের মধ্যেই অবস্থান করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন; দেখ আমার বান্দাদের দিকে, তারা একটি ফরজ আদায় করেছে এবং পরবর্তী ফরজের জন্য অপেক্ষা করছে’ (সহীহুত তারগীব, ৪৪৫)। এটি এমন এক অবস্থান, যেখানে বান্দার ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়।

চার. মধ্যরাত

রাতের গভীর নির্জনতায় যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, তখন আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘অর্ধরাতে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তখন এমন কোনো মুসলিম থাকে না যে দোয়া করে আর আল্লাহ তা কবুল করেন না’ (সহীহুত তারগীব, ৭৮৬)। পবিত্র কোরআনেও রাতের ইবাদতের বিশেষ মর্যাদা তুলে ধরে বলা হয়েছে: ‘তারা রাতের অল্প অংশই নিদ্রায় কাটাত এবং শেষরাতে তারা ক্ষমা প্রার্থনা করত’ (সূরা আয-যারিয়াত আয়াত : ১৭-১৮)।

পাঁচ. সালাতের শুরুতে আল্লাহর প্রশংসা বা সানা পাঠের সময়

এক সাহাবি যখন সালাতে দাঁড়িয়ে বলেন, ‘আল্লাহু আকবার কাবিরা, ওয়ালহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা’, তখন রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমি অবাক হলাম, কারণ এই বাক্যগুলোর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে’।

সহীহ মুসলিমের বর্ণনায় এসেছে- আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সালাত আদায় করেছিলাম। এমন সময় এক ব্যক্তি বলে উঠল:

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً

উচ্চারণ: ‘আল্লাহু আকবার কাবীরা- ওয়াল হামদুলিল্লা-হি কাসীরা- ওয়া সুবহা-নাল্ল-হি বুকরাতান ওয়া আসীলা’-

অর্থা: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বড়। সব প্রশংসা আল্লাহর। আর সকাল ও সন্ধ্যায় তারই পবিত্রতা বর্ণনা করতে হবে।

(সালাত শেষে) রাসূলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, এ কথাগুলো কে বলল? সবার মধ্যে থেকে জনৈক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল আমি ঐ কথাগুলো বলেছি। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, কথাগুলো আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। কারণ কথাগুলোর জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়েছিল।

আবদুল্লাহ ইবনে উমার বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-কে এ কথাগুলো বলতে শোনার পর থেকে তার ওপর আমল করা আমি কখনও ছাড়িনি। (মুসলিম, হাদিস : ৬০১)।

এই হাদিস থেকে প্রমাণিত হয় যে,  আল্লাহর মহিমা বর্ণনা নিজেই এক মহান আমল, যা সরাসরি আসমানের দরজা উন্মুক্ত করে।

এই পাঁচটি সময় আমাদের জন্য বিশেষ সুযোগের দরজা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগগুলোকে কাজে লাগাচ্ছি?

বাস্তবতা হলো, আমরা অধিকাংশ সময় এসব মূল্যবান মুহূর্ত অবহেলায় হারিয়ে ফেলি। অথচ সামান্য সচেতনতা আমাদের জীবনকে বদলে দিতে পারে।

কাজেই একজন মুমিনের উচিত তার দৈনন্দিন জীবনে এই সময়গুলোকে গুরুত্ব দেওয়া। যোহরের আগে কিছু নফল ইবাদত, আযানের সময় দোয়া, দুই সালাতের মাঝখানে অপেক্ষা, রাতের নির্জনে কান্না আর সালাতের শুরুতে আন্তরিক প্রশংসা; এসবই হতে পারে তার মুক্তির পথ। কারণ, যখন আসমানের দরজা খোলা থাকে, তখন বান্দার জন্য আল্লাহর দরবারে পৌঁছানো সবচেয়ে সহজ হয়ে যায়।

লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক

saifpas352@gmail.com

 

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise