আপনার জিজ্ঞাসা
নামাজের বৈঠকে তাশাহুদ ছাড়া অন্য কিছু পড়লে নামাজ হবে?

প্রতীকী ছবি
প্রশ্ন:
আসসালামু আলাইকুম
সম্মানিত মুফতি সাহেব!
আমরা অনেক সময় নামাজে প্রথম বৈঠকে অথবা দ্বিতীয় বৈঠকে ভুলে তাশাহুদের জায়গায় সুরা ফাতেহা পড়ে ফেলি কিংবা অন্য কোনো দোয়া পড়ে ফেলি। এমতাবস্থায় আমাদের করণীয় কী! জানিয়ে বাধিত করবেন। ধন্যবাদ ।
- মুনতাসির, জামালপুর
উত্তর:
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
নামাজে প্রথম বৈঠকে কিংবা দ্বিতীয় বৈঠকে তাশাহুদের জায়গায় সুরা ফাতেহা কিংবা অন্য কোনো দোয়া পড়ে ফেললে সিজদা সাহু দিতে হবে।
তথ্যসূত্র:
হাশিয়াতুত তাহতাভী আলা মারাক্বিল ফালাহ : পৃষ্ঠা ৪৬১, আল ফাতাওয়া আল হিন্দিয়া : ১/১৮৭, আল ফাতাওয়া আস-সিরাজিয়া পৃষ্ঠা : ৮৭, আল ফাতাওয়া আত-তাতারখানিয়া ২/৩৯৬।
উত্তর প্রদানে:
ফতোয়া বিভাগ, জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর-১৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।



