প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

হাদিসের কথা

নেতৃত্ব শুধু মর্যাদা নয়; এটি একটি ভারী আমানত

ইসলামী জীবন ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৩৭
নেতৃত্ব শুধু মর্যাদা নয়; এটি একটি ভারী আমানত

প্রতীকী ছবি

মানুষের স্বভাবের একটি দিক হলো নেতৃত্ব, ক্ষমতা ও প্রভাব অর্জনের প্রতি আকর্ষণ। অনেকেই মনে করে, নেতৃত্ব মানেই সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা। কিন্তু ইসলাম এই আকাঙ্ক্ষাকে সতর্কতার সঙ্গে দেখেছে এবং দায়িত্বশীলতার দৃষ্টিতে মূল্যায়ন করেছে। কারণ, নেতৃত্ব শুধু মর্যাদা নয়; এটি একটি ভারী আমানত, যার জন্য দুনিয়া ও আখিরাতে জবাবদিহি করতে হবে। এই বাস্তবতাকে স্পষ্ট করতেই রাসুলুল্লাহ (সা.) এই হাদিসে গভীর সতর্কবার্তা প্রদান করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে—

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتْ الْفَاطِمَةُ

আবু হুরাইরাহ (রা.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তোমরা নিশ্চয়ই নেতৃত্বের লোভ করো, অথচ কিয়ামতের দিন তা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। কত উত্তম দুগ্ধদায়িনী এবং কত মন্দ দুগ্ধ পানে বাধা দানকারিণী (এটা)। (অর্থাৎ এর প্রথম দিক দুগ্ধদানের মতো তৃপ্তিকর, আর পরিণাম দুধ ছাড়ানোর মতো যন্ত্রণাদায়ক)। (বুখারি, হাদিস : ৭১৪৮)

এই হাদিসে ‘দুগ্ধদায়িনী’ এবং ‘দুধ ছাড়ানো’র উপমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেতৃত্বের শুরুটা অনেক সময় আকর্ষণীয় ও উপভোগ্য মনে হয়। যেমন একটি শিশু মায়ের দুধ পান করে তৃপ্তি পায়। এতে সম্মান, ক্ষমতা এবং সুযোগ-সুবিধা থাকে, যা মানুষকে এর প্রতি আকৃষ্ট করে।

কিন্তু এর পরিণতি ভিন্ন। কিয়ামতের দিন একজন নেতাকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জবাবদিহি করতে হবে। যদি সে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় বা দায়িত্বে অবহেলা করে, তাহলে তা তার জন্য লজ্জা ও কঠিন শাস্তির কারণ হবে। এই অবস্থাকে দুধ ছাড়ানোর সঙ্গে তুলনা করা হয়েছে, যা শিশুর জন্য কষ্টদায়ক ও বেদনাদায়ক।

অর্থাৎ, নেতৃত্ব কেবল সম্মান বা সুযোগ নয়; এটি একটি বড় আমানত। যে ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করবে, তাকে সতর্কতা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহভীতি নিয়ে তা পালন করতে হবে। অন্যথায়, এই আকাঙ্ক্ষিত জিনিসই পরিণামে তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে নেতৃত্ব কোনো কাম্য বস্তু নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। তাই অযথা এর লোভ না করে, বরং যোগ্যতা ও আল্লাহভীতির সাথে দায়িত্ব পালন করাই হলো মুমিনের আদর্শ।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise