প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হজ

পবিত্র হজ ২০২৬

এক নজরে হজের ধারাবাহিক আমলসমূহ

ইসলামী জীবন ডেস্কপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:০২
এক নজরে হজের ধারাবাহিক আমলসমূহ

সংগৃহীত ছবি

হজ শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য সাধনা। লাখ লাখ মানুষ একই পোশাকে, একই লক্ষ্য নিয়ে যখন একত্রিত হয়, তখন সেখানে ধনী-গরিব, জাতি-গোষ্ঠীর সব ভেদরেখা মুছে যায়। হজের প্রতিটি ধাপই গভীর তাৎপর্যপূর্ণ এবং সুস্পষ্ট নিয়মে বিন্যস্ত। বিশেষত ৮ থেকে ১২ জিলহজ; এই পাঁচ দিনে সম্পন্ন হয় হজের মূল কার্যক্রম, যা মিনা, আরাফাত ও মুযদালিফার পবিত্র ভূমিতে ধারাবাহিকভাবে পালিত হয়। বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ সেই আনুষ্ঠানিকতাগুলোর বিবরণ নিজেদের ফেসবুক পেজ পোস্ট করেছে। পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো-

হজের মূল কার্যক্রম ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত ৫ দিন ধরে চলে যা মিনা, আরাফাত ও মুযদালিফায় সম্পন্ন হয়।

হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতা

৮ই জিলহজ (মিনায় অবস্থান): মক্কায় অবস্থানকারী হাজিগণ ইহরাম বেঁধে যোহরের সালাতের পূর্বেই মিনার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে যোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরসহ মোট ৫ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত।

৯ জিলহজ (আরাফাতের ময়দান):

সকালে মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা হবেন। এখানে যোহর ও আসর সালাত একসঙ্গে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং আল্লাহর কাছে দুআ করবেন। এটি হজের অন্যতম প্রধান ফরজ। আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ দিবাগত রাত মুযদালিফায় অবস্থান:

সূর্যাস্তের পর মাগরিব না পড়ে মুযদালিফার উদ্দেশে রওনা করবেন। সেখানে গিয়ে মাগরিব ও এশা একসঙ্গে আদায় করবেন। এখানে রাত্রিযাপন করা এবং ১০ তারিখ সকালে ফজরের পর সূর্যোদয়ের আগে পর্যন্ত অবস্থান করা সুন্নাত।

১০ জিলহজ:

কঙ্কর নিক্ষেপ: মুযদালিফা থেকে ফিরে মিনায় শুধু বড় জামারায় (জমারাতুল আকাবা) ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন ।

দমে শোকর বা কোরবানি: কঙ্কর নিক্ষেপের পর হজে তামাত্তু ও কিরান পালনকারীরা কোরবানি করবেন।

মাথা মুণ্ডন বা চুল ছাঁটা : কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করে ইহরাম ভঙ্গ করবেন।

তাওয়াফে ইফাদা ও সায়ী : মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ (তাওয়াফে ইফাদা) করবেন এবং সাফা-মারওয়ায় সায়ী করবেন। এটি হজের ফরজ।

১১-১২ জিলহজ (মিনায় রাত্রি যাপন ও কঙ্কর নিক্ষেপ): মিনায় অবস্থান করে প্রতিদিন দুপুরের পর তিনটি জামারায় (ছোট, মধ্যম ও বড়) ৭টি করে কঙ্কর নিক্ষেপ করবেন।

১২ জিলহজ (মক্কা প্রত্যাবর্তন): ১২ জিলহজ কঙ্কর নিক্ষেপ শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন। যদি ১২ জিলহজ মিনা ত্যাগ না করেন, তবে ১৩ জিলহজও পাথর নিক্ষেপ করতে হবে।

বিদায়ী তাওয়াফ: বাংলাদেশসহ বাইরের দেশের হাজিদের মক্কা ত্যাগের আগে সর্বশেষ কাজ হলো বিদায়ী তাওয়াফ করা।

 

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise