প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হজ

হজের সফরে ভুলভ্রান্তি

যেসব ভুলে অপূর্ণ থেকে যায় বহু সাধনার হজ (৫ম পর্ব)

ইসলাম ডেস্কপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:৩৪
যেসব ভুলে অপূর্ণ থেকে যায় বহু সাধনার হজ (৫ম পর্ব)

সংগৃহীত ছবি

হজ এমন এক অনন্য ইবাদত, যার নিয়ত করার মুহূর্তেই বান্দা আল্লাহতায়ালার কাছে সহজতা ও কবুলিয়তের জন্য দোয়া করে। এ থেকেই বোঝা যায়, অন্যান্য ইবাদতের তুলনায় হজের আমল কতটা পরিশ্রমসাধ্য ও জটিল। তাই হজ আদায়ের জন্য শুধু মাসয়ালা জানা যথেষ্ট নয়; বরং এর সঠিক পদ্ধতি, সময়োপযোগী কৌশল এবং অভিজ্ঞদের পরামর্শও সমানভাবে গুরুত্বপূর্ণ।

বাস্তবে দেখা যায়, হজে অনেক ভুল হয় জ্ঞানের অভাবে নয়; বরং অবহেলা ও অসচেতনতার কারণে। অথচ সামান্য সতর্কতা ও প্রস্তুতি নিলে এসব ভুল সহজেই এড়িয়ে চলা সম্ভব। এজন্য নিচে হজ পালনের সময় সাধারণত যে ভুলগুলো হয়ে থাকে, সেগুলো আমরা একে একে ধারাবাহিকভাবে আগামীর সময়ের পাতায় পাঠকদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে হজ যাত্রীরা সচেতন থেকে সঠিকভাবে হজ আদায় করতে পারেন।

আজ আমরা তুলে ধরব— 


হজের ইহরামের স্থান নিয়ে বিভ্রান্তি


মসজিদুল হারামে অবস্থানকারীর অনেকে সেখানে গিয়ে হজের ইহরাম করাকে জরুরি মনে করেন। অথচ সেখানে ইহরাম বাঁধা জরুরি নয়, উত্তম। হজের ইহরাম হোটেল বা অবস্থানের জায়গায়ও করা যাবে। (মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদিস: ১৫৯৩১, ১৫৯৩৩; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ১৮৭; গুনইয়াতুন নাসিক পৃ.২১৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৯; রদ্দুল মুহতার ২/৪৭৮)


মিনার দ্বন্দ্ব-কলহ


মূলত ‘মিনা’ থেকে যেহেতু হজের কাজ শুরু হয়; তাই শয়তান সুযোগে থাকে যে হজের শুরুতেই এমন কাজ করিয়ে নেবে, যার দ্বারা হজের প্রাণ নষ্ট হয়ে যায়। যেমন, মিনায় অবস্থানের জায়গা নিয়ে হাজিদের মধ্যে ঝগড়া এবং গালাগাল পর্যন্ত হতে দেখা যায়। ওই মাঠেও কি আরামে শোয়ার জন্য ঝগড়া করতে হবে?  উচিত তো নিজেদের বিছানা তাঁবুর বাইরে রেখে অন্য ভাইদেরে ভালোভাবে জায়গা করে দেওয়া। সৌদির অনেক হাজি রাস্তাতেই মিনার দিনগুলো অতিবাহিত করে দেন। আর আমরা সেখানে ঝগড়া-বিবাদে লিপ্ত হই। অথচ পরবর্তী সময়ে দেখা যায়, তাঁবুর ভেতরই সবার ভালোভাবে জায়গা হয়ে যায়। পবিত্র কোরআনে এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। ইরশাদ হয়েছে— ‘হজের সময় কোনো ঝগড়া-বিবাদের অবকাশ নেই।’ তাই এ ব্যাপারে খুব সাবধান থাকা উচিত। (সহিহ বুখারি                        ১/২৪৫; মানাসিক ১১৭; গুনইয়াতুন নাসিক পৃ. ৮৫; আলমুগনী ইবনে কুদামা ৫/১১২; আদ্দুররুল মুখতার ২/৪৮৭)


তালবিয়া পড়া সংক্রান্ত ভ্রান্তি


মিনা, আরাফাহ ও মুযদালিফায় মানুষ দলে দলে চলতে থাকে, অবস্থান করতে থাকে। কিন্তু খুব কম মানুষকেই সশব্দে তালবিয়া পড়তে শোনা যায়। অথচ ইহরাম বাঁধার পর থেকে ১০ তারিখ পাথর মারার আগ পর্যন্ত সশব্দে তালবিয়া পড়া গুরুত্বপূর্ণ সুন্নত। এ সময় অন্যান্য যিকিরের চেয়ে এটিই অধিক পরিমাণে করতে বলা হয়েছে। আর সশব্দে পড়লেও এক-দুবার পড়ে থেমে যায়। অথচ তালবিয়া যখন পড়বে, তখন একত্রে তিনবার পড়া মু্স্তাহাব। (সহিহ মুসলিম ১/৪১৫; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদিস ১৪১৭৮; মানাসিক মোল্লা আলী কারি পৃ. ১০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৩, ১/২৩৫; আলমুগনী ইবনে কুদামা ৫/১০১; আদ্দুররুল মুখতার ২/৪৯১, ২/৪৮৩-৪৮৪)


মসজিদে নামিরার মেহরাবে ও তার পাশে অবস্থান করা


মসজিদে নামিরার মেহরাবসহ সামনের কিছু অংশ ‘উকুফের’ জায়গা নয়। কিন্তু অনেক হাজিকে আরাফার পুরো সময়ই সেখানে অবস্থান করতে দেখা যায়। আবার অনেক হাজি আরাফার বাইরেও অবস্থান করে থাকেন। অথচ আরাফায় অবস্থান করা ফরজ। এটি ছাড়া হজ আদায় হবে না। তাই এ ব্যাপারে সচেতন থাকা জরুরি। (মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদিস : ১৪০৬৩, ১৪০৬৮; মানাসিক ২০৪; গুনইয়াতুন নাসিক পৃ. ১৫৭; আদ্দুররুল মুখতার ২/৫০৬)


সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা


সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা নাজায়েজ। সৌদি সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়, যেন বাসগুলো সূর্য ডোবার আগে না ছাড়ে। কিন্তু বহু লোক সূর্য ডোবার অনেক আগেই মুযদালিফার দিকে রওনা হয়ে যান। এটি মারাত্মক ভুল। মনে রাখতে হবে, সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করলে দম ওয়াজিব হয়ে যায়। সূর্য ডোবার আগেই যাওয়ার প্রস্তুতি নিয়ে অনেককে ব্যস্ত থাকতে দেখা যায়। অথচ ওই সময় তাসবিহ, দোয়া ও মোনাজাতের মূল সময়। আর এ সময়টি অনেকেরই বড় উদাসীনতায় কাটে, যা মোটেও কাম্য নয়। (মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদিস ১৫৪১৯; মানাসিক মোল্লা আলী কারি পৃ. ২১০; গুনইয়াতুন নাসিক পৃ. ১৫৯; আদ্দুররুল মুখতার ২/৫০৮)

 

উৎস : আল-কাউসার, নভেম্বর ২০০৯ সংখ্যায় প্রকাশিত মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া রচিত হজবিষয়ক ভুলভ্রান্তি প্রবন্ধ  

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise