প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নামাজ

জুমাতুল বিদা কী, এর বিশেষ ফজিলত আছে?

অনলাইন ডেস্কপ্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:০০
জুমাতুল বিদা কী, এর বিশেষ ফজিলত আছে?

ফাইল ছবি

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ। এ দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। জুমাতুল বিদা পবিত্র রমজানুল মোবারকের আখেরি জুমাকে বলা হয়। রমজানের শেষ জুমা হওয়ায় দিনটি মুসল্লিদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য বিশেষ দিন হিসেবে জুমার দিনকে নির্ধারণ করেছেন এবং বিশেষ মাস হিসেবে রমজান মাসকে নির্ধারণ করেছেন। আর ‘জুমা’ এবং ‘রমজান’ যদি একত্র হয়ে যায়, তাহলে এর দ্বিগুণ মর্যাদা যোগ হয়। তন্মধ্যে শেষ জুমা বা বিদায়ী জুমা বিশেষ গুরুত্ববহ।

এ দিনকে ঘিরে সমাজে অনেক সময় বিশেষ আমল বা আলাদা নামাজের কথা প্রচার করা হয়, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি কোরআন বা হাদিসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো বর্ণনায় পাওয়া যায় না।

ইসলামি গবেষকদের মতে, ‘জুমাতুল বিদা’ শব্দটি মূলত প্রচলিত একটি পরিভাষা; এ দিনের বিশেষ কোনো ফজিলত বা আমলও কোরআন-হাদিসে পাওয়া যায় না।

তবে ইসলামে শুক্রবার বা জুমার দিনটির মর্যাদা এমনিতেই অনেক বেশি। আর রমজান মাসে এ দিনের গুরুত্ব আরও বাড়ে। সেই কারণে রমজানের শেষ শুক্রবারকে অনেক মুসল্লি আবেগ ও গুরুত্বের সঙ্গে পালন করেন।

ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, জীবনে হয়তো আরেকটি রমজানের শেষ জুমা পাওয়ার সুযোগ নাও হতে পারে। এই উপলব্ধি থেকেই তারা এ দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

অন্যান্য জুমার দিনের মতো এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষণ, যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা-ই দান করেন।

এদিন মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ মোনাজাত করেন এবং রহমত, মাগফিরাত ও নাজাতের জন্য প্রার্থনা করেন। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দিনটিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করে।

জুমার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, শুক্রবার যখন জুমার নামাজের জন্য তোমাদের আহ্বান জানানো হয়, অর্থাৎ আজান দেওয়া হয়, তখন তোমরা প্রস্তুত হও। ক্রয়-বিক্রয় ছেড়ে দাও, এটা তোমাদের প্রভূত কল্যাণ ও মঙ্গল বয়ে আনবে। যদি তোমরা তা বুঝতে পারতে।’ (সুরা জুমা, আয়াত: ৯)

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মনে রেখো, শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং জুমার নামাজ আদায়ে রয়েছে অশেষ কল্যাণ ও সাওয়াব।’ (সহিহ ইবনে খুজাইমা, হাদিস: ১৭২৮)

দিনগুলোর মধ্যে সর্বোত্তম জুমার দিন। এ দিন মানুষের দোয়া কবুল করেন আল্লাহ। হাদিসে আছে, ‘সূর্যোদয়ের মাধ্যমে যে দিনগুলো হয়, তার মধ্যে জুমার দিন সর্বোত্তম। জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলমান নামাজরত অবস্থায় দোয়া করলে অবশ্যই তার দোয়া কবুল করা হয়।’

জুমার নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। অন্তরে মরিচা ধরে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে বা যারা অকারণে অবহেলা করে তিন জুমা কাজা করল, সে যেন ইসলামকে অবজ্ঞা করল। তার অন্তরে মরিচা পড়ে গেল।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৩৪)

হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, এরপর জুমা পড়তে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে নীরবে খুতবা শোনে, সে ব্যক্তির এই জুমা ও (আগামী) জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা গুনাহগুলো ক্ষমা করা হয়। (মুসলিম)

রোজাজুমাতুল বিদা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise