প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কোরআন

কোরআনের বাণী

দ্বীনের প্রশ্নে দৃঢ়তা ও আচরণে কোমলতাই ইসলামের পথ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:১৭
দ্বীনের প্রশ্নে দৃঢ়তা ও আচরণে কোমলতাই ইসলামের পথ

প্রতীকী ছবি

কোরআনুল কারিমের বার্তা

সুরা : লোকমান, আয়াত : ১৫

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

১৫. আর তোমার পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে শির্ক করার জন্য পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে। আর যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ কর। তারপর তোমাদের ফিরে আসা আমারই কাছে, তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবিহিত করব।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

উল্লেখিত আয়াতটি সূরা লুকমানের ১৫ নম্বর আয়াত। এটি এমন এক সূক্ষ্ম ভারসাম্যের শিক্ষা দেয়, যেখানে একদিকে রয়েছে তাওহীদের অটল থাকার আবশ্যকতা, অন্যদিকে রয়েছে পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব। দুটোকেই একসাথে ধারণ করতে বলা হয়েছে।

আয়াতের শুরুতেইমহান আল্লাহ বলেন, যদি পিতা-মাতা সন্তানকে শির্কে বাধ্য করে; অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে চাপ প্রয়োগ করে; তাহলে সেই আদেশ মানা যাবে না। কারণ তাওহীদ ইসলামের মূল ভিত্তি, এবং এখানে কোনো আপসের সুযোগ নেই। আয়াতের বাক্য ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই’—এর অর্থ, শির্কের পক্ষে কোনো প্রমাণ বা সত্যতা নেই; এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাই আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা জ্ঞানের পরিপন্থী এবং সত্যের বিপরীত।

কিন্তু এখানেই আয়াত থেমে যায়নি; বরং পরবর্তী অংশে বলা হয়েছে, ‘দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে বসবাস কর।’ অর্থাৎ আকীদাগত বিরোধ থাকলেও পিতা-মাতার সাথে আচরণে কঠোরতা বা বিদ্বেষের অনুমতি নেই। পিতা-মাতা যদি কাফিরও হন, তবুও তাদের সাথে সুন্দর আচরণ, সহানুভূতি ও দায়িত্ব পালন করতে হবে। ইসলামের এই নির্দেশ মানবিক সম্পর্ককে ভেঙে দেয় না; বরং তা নৈতিকতা ও সৌন্দর্যের মধ্যে বেঁধে রাখে।

এরপর বলা হয়েছে, ‘যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ কর।’ অর্থাৎ ঈমানদার ও সত্যনিষ্ঠ মানুষের পথই অনুসরণযোগ্য। এখানে সৎ সঙ্গের গুরুত্বের প্রতি ইঙ্গিত রয়েছে। যারা আল্লাহমুখী, তাদের সাথে চললেই মানুষ সঠিক পথে অবিচল থাকতে পারে।

আয়াতের শেষাংশে মহান আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যে, ‘তোমাদের ফিরে আসা আমার কাছেই।’ অর্থাৎ দুনিয়ার সব সম্পর্ক, চাপ ও দ্বন্দ্বের পরেও চূড়ান্ত বিচার আল্লাহর কাছেই হবে। তখন তিনি প্রতিটি কাজের হিসাব নেবেন। এই স্মরণ মানুষকে দায়িত্বশীল করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে শক্তি দেয়।

মুফসসিরগণ বলেন, এই আয়াত বিশেষভাবে নাজিল হয়েছিল সাহাবি সা‘দ ইবন আবি ওয়াক্কাস (রা.)-এর ঘটনাকে কেন্দ্র করে। সা‘দ ইবন আবি ওয়াক্কাস (রা.) ইসলাম গ্রহণ করলে তার মা শপথ করলেন যে, যতক্ষণ তুমি আবার পূর্ববর্তী দ্বীনে ফিরে না আসবে ততক্ষণ আমি কোনো খাবার গ্রহণ করবোনা। কিন্তু সা‘দ (রা.) তার এ কথা মান্য করলেন না। তার সমর্থনেই এই আয়াত নাযিল হয়। (মুসলিম, হাদিস: ১৭৪৮)

এই আয়াত আমাদের শেখায় যে, ইসলাম কোনো চরমপন্থী দ্বন্দ্বের শিক্ষা দেয় না। এটি সত্যের প্রশ্নে দৃঢ়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কোমল। আকীদায় আপস করা সুযোগ যেমন নেই, তেমনি আচরণে সৌন্দর্য হারানোরও অবকাশ নেই। 

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise