প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কোরআন

কোরআনের বাণী

মুমিনের চরিত্র গঠনের তিন স্তম্ভ

ইসলামী জীবন ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬
মুমিনের চরিত্র গঠনের তিন স্তম্ভ

প্রতীকী ছবি

কোরআনুল কারিমের বার্তা

সুরা : লোকমান, আয়াত : ১৭

 

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

 

১৭. হে আমার প্রিয় বৎস! সালাত কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ কর, আর তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈৰ্য ধারণ করা। নিশ্চয় এটা অন্যতম দৃঢ় সংকল্পের কাজ।

 

সংক্ষিপ্ত ব্যাখ্যা

পবিত্র কোরআনের  সুরা লোকমানের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ উপদেশমূলক একটি আয়াত। যেখানে লোকমান (আ.) তাঁর সন্তানের প্রতি জীবন গঠনের মৌলিক নীতিগুলো তুলে ধরেছেন। এই আয়াত একজন মুমিনের ব্যক্তিগত, সামাজিক ও মানসিক দায়িত্বকে একসূত্রে গেঁথেছে। আর একজন সত্যিকারের মুমিনের সাফল্যময় জীবন গঠনের তিনটি মূলনীতি ঘোষণা করেছে। এক. নিজের ইবাদত ঠিক রাখা, দুই. সমাজের কল্যাণে কাজ করা। তিন. জীবনের সকল প্রতিকূলতায় অবিচল থাকা।

আয়াতের শুরুতেই বলা হয়েছে, ‘সালাত কায়েম করো’। এখানে শুধু নামাজ পড়ার কথা বলা হয়নি; বরং ‘কায়েম’ শব্দটি ইঙ্গিত করে নামাজকে জীবনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করার কথা বলা হয়েছে। অর্থাৎ, নিয়মিত, খুশু-খুজু সহকারে, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে সালাত আদায় করা। পবিত্র কুরআনের অন্যত্র বলা হয়েছে, ‘নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে’ (সুরা আনকাবূত, আয়াত : ৪৫)। এতে প্রমাণিত হয় যে, সালাত একজন মানুষের চরিত্র গঠনের প্রথম ভিত্তি।

এরপর এসেছে, ‘সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ কর’। এটিই ইসলামের সামাজিক দায়িত্ববোধের মূল। একজন মুমিন শুধু নিজে ভালো থাকলেই যথেষ্ট নয়; তাকে সমাজকেও ভালো পথে আহ্বান করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ দেখে, তবে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে; যদি তা না পারে, তবে মুখ দিয়ে; আর যদি তাও না পারে, তবে অন্তরে ঘৃণা করে; এটাই ঈমানের দুর্বলতম স্তর’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৯)। অর্থাৎ, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং অন্যায় প্রতিরোধ করা ঈমানের অপরিহার্য দাবি।

এরপর বলা হয়েছে, ‘তোমার উপর যা আপতিত হয়, তাতে ধৈর্য ধারণ করো’। সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই। সমালোচনা, কষ্ট, এমনকি নিপীড়নও হতে পারে। তাই মহান আল্লাহ ধৈর্যের নির্দেশ দিয়েছেন। কারণ, সালাত কায়েম করা এবং সমাজে ভালো কাজের প্রচার ও মন্দ কাজের প্রতিরোধ করতে গেলে নানা প্রতিকূলতা আসবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩)। এই ধৈর্য শুধু সহ্য করা নয়; বরং দৃঢ়তা, স্থিরতা ও আল্লাহর উপর ভরসা রেখে অবিচল থাকার নাম।

সবশেষে বলা হয়েছে, ‘নিশ্চয় এটা অন্যতম দৃঢ় সংকল্পের কাজ’। অর্থাৎ, এই তিনটি বিষয়—সালাত কায়েম, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এবং বিপদে ধৈর্য; এগুলো এমন গুণ, যা দৃঢ় ইচ্ছাশক্তি ও উচ্চ মানসিকতার পরিচায়ক। এগুলো সহজ কাজ নয়; বরং এগুলো অর্জন করতে আত্মসংযম, ত্যাগ ও আল্লাহভীতি প্রয়োজন।

মুফাসসিরগণ যেমন ইমাম ইবনে কাসীর (রহ.) উল্লেখ করেছেন, এই আয়াতে একসাথে একজন মুমিনের আত্মশুদ্ধি (সালাত), সমাজসংস্কার (আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার) এবং ব্যক্তিগত দৃঢ়তা (সবর)। এই তিনটি স্তম্ভের কথা বলা হয়েছে।

মোটকথা, এই আয়াত আমাদের শেখায় যে, একজন সত্যিকারের মুমিন সে-ই, যে নিজের ইবাদত ঠিক রাখে, সমাজের কল্যাণে কাজ করে এবং জীবনের প্রতিকূলতায় অবিচল থাকে। এই তিন গুণের সমন্বয়েই গড়ে ওঠে দৃঢ় চরিত্র ও সফল জীবন।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise