আগামীর সময়

আপনার জিজ্ঞাসা

রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে?

রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে?

প্রতীকী ছবি

জিজ্ঞাসা : অনেকে বলে বলে রোজা রেখে রক্ত দেওয়া যায় না। কিন্তু মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে অনেক সময় তাত্ক্ষণিক রক্ত দেওয়া জরুরি হয়ে পড়ে। আমার প্রশ্ন হলো, রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা ভঙ্গ হবে কি না?

—মাহতাব হোসাইন, বগুড়া

উত্তর : রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা নষ্ট হয় না। তবে রক্ত বের করার দ্বারা দুর্বল হয়ে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশঙ্কা হলে রক্ত বের করা মাকরুহ বলে বিবেচিত হবে। (আল বিনায়াহ : ৩/৬৪২, আহসানুল ফাতাওয়া : ৪/৪৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৪৮)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।

    শেয়ার করুন: