আগামীর সময়

সব গিয়ে আব্বুদের কোলে উঠছে: এবি জুবায়ের

সব গিয়ে আব্বুদের কোলে উঠছে: এবি জুবায়ের

সংগৃহীত ছবি

সম্প্রতি দেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণের প্রতিবাদে ফেসবুকে সমালোচনামূলক স্ট্যাটাস দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।


গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্বৃতি দিয়ে তিনি লিখেছেন, ‘লাস্ট ২ সপ্তাহে দেশে ৪০ প্লাস মানুষ খু'ন হয়েছে। ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা তো আছেই।’


অন্তর্বর্তী সরকারের সময়ে খুন, ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার প্রগতিশীল গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে জুবায়ের লিখেছেন, ‘ইউনূস থাকতে যারা কথায় কথায় মশাল মিছিল বের করত তাদেরকে খুঁজে পান এখন? ঝাড়ু মিছিল বের হয়? সব গিয়ে আব্বুদের কোলে উঠছে!’

    শেয়ার করুন: