প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

নিরাপদ খাদ্য নিশ্চিতে শক্তিশালী কমিশন গঠনের আহ্বান মাহবুব কবির মিলনের

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৭
নিরাপদ খাদ্য নিশ্চিতে শক্তিশালী কমিশন গঠনের আহ্বান মাহবুব কবির মিলনের

মাহবুব কবির মিলন। ফাইল ছবি

বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটি সম্পূর্ণ স্বাধীন এবং শক্তিশালী নিরাপদ খাদ্য কমিশন গঠনে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যদের উদ্দেশ করে তিনি লিখেছেন, বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটি সম্পূর্ণ স্বাধীন এবং শক্তিশালী নিরাপদ খাদ্য কমিশন গঠন করুন। যারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সকল শক্তি ও ক্ষমতা প্রয়োগ করবে। পৃথিবীর সকল ফুড সেইফটি এজেন্সি তাই করে আসছে। এদের কাজই হচ্ছে সকল সরকারি-বেসরকারি, ব্যবসা প্রতিষ্ঠান, আমদানিকারক এবং জনগণকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার সকল কাজ করার জন্য বাধ্য করে। অন্যথায় নেমে আসে কঠিন শাস্তি। সবাই যদি নিজেরাই সব কাজ যথাযথভাবে করে ফেলত, তবে বিশ্বের কোন দেশে শক্তিশালী ফুড সেইফটি অথোরিটি গঠিত হত না।

তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি খোঁজ নিন হাসপাতালে, বর্তমানে কী হারে শিশুরা আক্রান্ত হচ্ছে ক্যান্সার ও কিডনি রোগে। দেশে ক্যান্সার আর কিডনি রোগীর সংখ্যা কত। কমবয়সী ছেলেরা কী হারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃত্যুবরণ করছে। জন্মগত ত্রুটি এবং এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে জন্ম নেয়া বাচ্চার সংখ্যা কত! আমাদের প্রতিটি খাবারে হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ, রেডিও একটিভ এলিমেন্টস, পিফাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং নানান প্রকার কেমিক্যাল কন্টামিনেন্স। আমাদের মাটি, পানি, ফসল, পরিবেশ সব ধ্বংস হয়ে গেছে এইসব ক্ষতিকর দূষণ দিয়ে।

তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, নিরাপদ খাদ্য ধ্বংসের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমলাতন্ত্র। প্রত্যেক কর্মকর্তার দায় নামসহ তাদের কার্যকলাপ প্রমাণ করে দেয়া সম্ভব। আপনি শুধু সুযোগ দিন। আপনি দেশের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ওপেন আলোচনার ব্যবস্থা করুন। পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্কের ব্যবস্থা করুন। একটা সংস্কার কমিটি গঠন করুন। তারা দেশি বিদেশি সকল বিশেষজ্ঞদের সাথে কথা বলে সুপারিশ পেশ করুক সরকারের কাছে।

সংসদ সদস্যদের উদ্দেশ করে সাবেক এই আমলা লিখেছেন, আপনারা চা খাচ্ছেন, সেই চায়ে মারাত্মক পরিমাণে হেভিমেটাল এবং রেডিও একটিভ এলিমেন্টস ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম বিদ্যমান। যে মুরগী ডিম খাচ্ছেন সেখানে মারাত্মক পরিমাণে হেভিমেটাল, মাছ মাংসে হেভিমেটাল। ধান, চাল, আলুসহ সকল ফসল শাকসবজিতে হেভিমেটাল এবং রেডিও একটিভ এলিমেন্টস। দুধে হেভিমেটাল। শিশুখাদ্য নিরাপদ নয়। ঢাকা ওয়াসার পানিতে পিফাস এবং কীটনাশক রেসিডিউ।

তিনি আরও লিখেছেন, সব ভেজালের প্রমাণ আছে, রেকর্ড আছে। অসংখ্য রিসার্চ পেপার আছে। আপনারা দেশের সকল খাদ্য পণ্য একাধিক ল্যাবে পরীক্ষা করে আমাদের জানান, কোন খাদ্য সম্পূর্ণ নিরাপদ। একটিও পাবেন না নিশ্চিত। আমাদের জানার অধিকার আছে, আমরা কী খাচ্ছি। আমাদের জানার অধিকার আছে জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের ভূমিকা কতটুকু। আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য একটা বসবাসযোগ্য ভূমি উপহার দিন মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দ।
নিরাপদ খাদ্য আমাদের অধিকার, লিখেছেন সাবেক এই অতিরিক্ত সচিব।

প্রধানমন্ত্রীদূষণনিরাপদ খাদ্য
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise