প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

মধ্যরাতে ফেসবুক লাইভে কার্যক্রম তুলে ধরলেন হাসনাত

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৪৭
মধ্যরাতে ফেসবুক লাইভে কার্যক্রম তুলে ধরলেন হাসনাত

ছবি ভিডিও থেকে নেওয়া।

মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের সামনে নিয়মিতভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা জানান দেবীদ্বারের এমপি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর প্রায় তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।

এনসিপির এই নেতা জানান, দেবীদ্বার উপজেলায় বর্তমানে বিভিন্ন প্রকল্পের অধীনে একাধিক সড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ মূলত সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। দেবীদ্বারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বিভিন্ন ইউনিয়নে অনেক সড়কের অবস্থা খারাপ হলেও পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে। বর্তমানে কয়েকটি প্রকল্পের অধীনে একাধিক সড়কের কাজ চলছে এবং বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

হাসনাত আব্দুল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকেও ঠিকাদারদের বিরত থাকতে হবে।

ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ কার্ডের তথ্য তুলে ধরে হাসনাত বলেন, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, প্রকৃত উপকারভোগীদের মধ্যেই এসব কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির বিষয়েও কথা বলেন। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ১০টি অবকাঠামো উন্নয়নকাজ বাস্তবায়নের কথা জানান তিনি। পাশাপাশি দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

৪১ মিনিট ৪৪ সেকেন্ডের লাইভে হাসনাত আব্দুল্লাহ জানান, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহি’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এতে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য জনগণ জানতে পারবেন। তিনি স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে তাদের সতর্কবার্তা দেন।

হাসনাত জানান, বিদেশ থেকে দেবীদ্বারে ৩৯ কার্টুন খেজুর এসেছে। প্রতি কার্টুনে ৮ কেজি করে সর্বমোট ৩১২ কেজি খেজুর এসেছে। এই ৩১২ কেজি খেজুর ১৫টি ইউনিয়নে মাদরাসার মাধ্যমে বিলি করা হবে। খুব স্বল্প পরিমাণ, হয়তো ৩ কেজি করে পড়বে একেক এলাকায়।

ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্য থেকে উটের মাংস, দুম্বার মাংস আসবে বলেও জানান তিনি। সেগুলোও জবাবদিহির মাধ্যমে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহফেসবুকলাইভ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise