তনি আজ অসাধারণ কাজ করেছে : নীলা ইসরাফিল

তনি ও নীলা
‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সচেতন নাগরিক সমাজ’ নামের সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, আর সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করেন রোবাইয়াত ফাতিমা তনি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটা জামায়াতের ঘোষিত নীতিও।
সামাজিক মাধ্যমে তনিকে নিয়ে যখন চলছে আলোচনা, সমালোচনা তখনই সংগঠনের আহবায়ক নীলা ইসরাফিল নিজের ফেসবুক হ্যান্ডেলে জানালেন তনির জন্য তিনি গর্বিত। নীলা লিখলেন, রোবাইয়াত ফাতিমা তনি আজ অসাধারণ কাজ করেছে এবং আমি তার জন্য অত্যন্ত গর্বিত। আমি প্রার্থনা করি যে আমাদের নারীরা এগিয়ে যান এবং আরও সাফল্য অর্জন করেন।



