প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা মেরে খেতেন বিসিবি কর্মকর্তা, ধরলেন তামিম

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৪:৫৫
পরিচ্ছন্নতাকর্মীদের টাকা মেরে খেতেন বিসিবি কর্মকর্তা, ধরলেন তামিম

পরিচ্ছন্নতাকর্মীরা যাতে সঠিকভাবে পারিশ্রমিক পায়, সেই ব্যবস্থা করেছেন তামিম ইকবাল।

ক্রিকেট বোর্ডে দুর্নীতির খবর কম-বেশি সবারই জানা। মাঝেমধ্যে বেরিয়েও আসে থলের বেড়াল। তাই বলে গরীব পরিচ্ছন্নতাকর্মীদের টাকাতেও ভাগ বসাতে হবে? এমন বিস্ময়কর ঘটনাই ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। টেন্ডার পাওয়া কোম্পানির সঙ্গে ভাগাভাগি করে টাকা মারতেন বিসিবির এক কর্মকর্তা। এডহক কমিটির প্রধান তামিম ইকবাল নিজেই ধরেছেন এই দুর্নীতি। পাশাপাশি নিয়েছেন কার্যকর ব্যবস্থাও।

সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘আমি যখন গ্যালারিতে যাই (নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি) একজন নারী আমাকে অনুরোধ করেন, বাথরুমগুলোর দিকে নজর দিতে। সেখানে গেলে একজন খালাম্মা (পরিচ্ছন্নতাকর্মী) বলেন, উনারা তিনশ টাকা করে বেতন পান! এরপর বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করি, ক্লিনিং সার্ভিসে যারা আছেন, তাদেরকে কত টাকা করে দেওয়া হয়? জেনে অবাক হলাম যে সাড়ে ছয়শ টাকা করে। তখন আমি জিজ্ঞেস করলাম, “সাড়ে ছয়শ দেওয়া হলে তারা তিনশ টাকা কেন পাচ্ছে?” এরপর যার টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস চলছে, তাকে ডেকে জিজ্ঞেস করলাম, “ব্যাপারটা কী”?’

আরও পড়ুন

হঠাৎ গ্যালারিতে তামিম, কথা বললেন দর্শকদের সঙ্গে

০২ মে ২০২৬

এভাবেই ফাঁস হয় আসল ঘটনা। তামিম বলেন, ‘জিনিসটা আসলেই খুব শকিং। এই জিনিসগুলাও যে বিসিবিতে হয় আইডিয়া ছিল, কিন্তু এই লেভেলে হয়, সেটার আইডিয়া ছিল না। বিষয়টি হলো, বিসিবির নিজস্ব ক্লিনার আছে। কিন্তু যখন সিরিজ চলে তখন বিসিবি থার্ড পার্টি থেকে ক্লিনিংয়ের সুবিধা নেয়। নিয়মানুযায়ী, টেন্ডারে কাজ পাওয়া সেই কোম্পানি লোকজন দেবে। কিন্তু এখন যা হচ্ছে, সেই কোম্পানি বিসিবির ৩০-৪০ জন ক্লিনার দিচ্ছে। বিসিবির থেকে সেই কোম্পানি টাকাটা নিয়ে বিসিবির লোকজনকেই দিচ্ছে। ওই কোম্পানি নিজেদের মতো করেই ক্লিনারদের টাকা দিচ্ছে। আর যা প্রফিট আসছে, তা রেখে দিচ্ছে!’

দুর্নীতি ধরা পড়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছেন সাবেক এই অধিনায়ক, ‘আমি কোম্পানির লোককে বললাম, “আপনারা সাড়ে ছয়শ টাকা থেকে দেড়শ টাকা নিতে পারেন। এই মহিলারা তো অন্তত পাঁচশ টাকা পেতে পারে।” কোম্পানির লোক বলে যে, “ভাই আমি পাঁচশ টাকা করেই দেই”। বলি যে, “কাকে দেন?” সে বলল, “বিসিবির ওই ওমুককে দেই”। মানে কয়েক হাত ঘুরে সেই টাকা ক্লিনারদের কাছে আসে!”

আরও পড়ুন

পদত্যাগ নয়, বিসিবিতে থেকেই নির্বাচন করবেন তামিম

৩০ এপ্রিল ২০২৬

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক সঠিকভাবে দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছেন তামিম, ‘আমি সেই কম্পানিকে বললাম, “এখন থেকে ক্লিনার আপনাদের সরবরাহ করতে হবে। ক্লিনারদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট করে দেবেন। সেই অ্যাকাউন্টে টাকা গিয়েছে- এমন প্রমাণসহ আপনি বিল সাবমিট করবেন। নাহলে আমি বিল ছাড়ব না।” এসব দুর্নীতির অনেক কিছুই তো আপনারা জানেন। আমার কষ্ট হয়, যে মহিলারা দৈনিক তিনশ-চারশ টাকা উপার্জন করে, এদের থেকেও টাকা খেতে হবে? এদের থেকেও টাকা চুরি করতে হবে? অ্যাবসুলিউটলি ননসেন্স! আমি বলেছি, এই সিরিজে ৩০ জন মহিলাকে ডাকবেন। আমার সামনে তাদেরকে পাঁচশ টাকা করে দেবেন।”

বিসিবিতামিম ইকবালপরিচ্ছন্নতাকর্মী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise