প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

শক্তিশালী বেঞ্চ চান মুশতাক

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৪৯
শক্তিশালী বেঞ্চ চান মুশতাক

সংবাদ সম্মেলনে মুশতাক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের সব পরিকল্পনা এখন ওয়ানডে বিশ্বকাপকেন্দ্রিক। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য যে দল দেওয়া হয়েছে, তাতেও সেই ছাপ। ২০২৭ বিশ্বকাপের দলে পেস বোলিং অলরাউন্ডার চাই। তাই টি-টোয়েন্টিতে নতুন মুখ আবদুল গাফফার সাকলাইন, সেই সঙ্গে ডেথ ওভার স্পেশালিস্ট রিপন মন্ডল। তাদের টি-টোয়েন্টিতে তৈরি করে ওয়ানডের বেঞ্চ শক্ত করতে চায় বাংলাদেশ।

সম্প্রতি এ দুই পেস বোলিং অলরাউন্ডার দারুণ পারফর্ম করেছেন। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এবং বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন দুই তরুণ। ব্যাটিংয়ের সুযোগ খুব বেশি না পেলেও ইমার্জিং দলের হয়ে সাকলাইন একটি ইনিংসে ভালো করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এ দুই পেস বোলিং অলরাউন্ডারকে বড় মঞ্চের জন্য তৈরি করতে চায় বাংলাদেশ।

স্পিনারদের সঙ্গে অনুশীলনে মুশতাক আহমেদ। ছবি: বিসিবি

শনিবার সংবাদ সম্মেলনে এসে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ওয়ানডে নিয়ে পরিকল্পনায় জানিয়েছেন, ‘সহজ পরিকল্পনা— সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করা। টি-টোয়েন্টি তরুণদের আত্মবিশ্বাস দেয়। নতুন কিছু খেলোয়াড় যেমন সাকলাইন, রিপন এসেছে। আমরা একই সঙ্গে ম্যাচ জিততে চাই এবং বেঞ্চ শক্তি তৈরি করতে চাই। টি-টোয়েন্টি থেকে পাওয়া আত্মবিশ্বাস ওয়ানডেতেও কাজে লাগবে।’

সিরিজ জিতলে ড্রেসিংরুমে ভালো পরিবেশ থাকে। নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দলের পরিবেশ এখন ফুরফুরে। জয়ের ইতিবাচক দিকগুলো নতুনদের মাঝে ছড়িয়ে দিতে চান মুশতাক, ‘জয়ের মধ্যে অনেক ইতিবাচক দিক থাকে, তবে কোচ হিসেবে আমরা সবসময় এক ভাগ উন্নতির জায়গা খুঁজি। শেষ তিনটি ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের জন্য ভালো খবর। টি-টোয়েন্টিতে নতুনদের জন্য এটা বড় প্ল্যাটফর্ম। আমরা চাই তারা নিজেদের প্রমাণ করুক এবং একই সঙ্গে বেঞ্চ স্ট্রেংথ শক্তিশালী হোক। বিশ্বকাপে যাওয়ার আগে সবাই যেন ম্যাচ খেলে প্রস্তুত থাকে, সেটাই লক্ষ্য।’

শেষ ওয়ানডেতে রিশাদ হোসেনের না থাকা নিয়ে মুশতাক বলেছেন, ‘রিশাদ শেষ ওয়ানডের একাদশে ছিল না। এটা ওর উন্নতির অংশ। মাঝে মাঝে আপনাকে বাইরে বসতে হবে। মানসিকভাবে শক্ত করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট হলো মাইন্ড গেম, গ্রেট টেম্পারমেন্ট থাকতে হবে।’


ওয়ানডে সিরিজে রেকর্ড ২২ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তবে স্পিনারদের নিয়েও আশাবাদী মুশতাক,‘নাসুম ও মেহেদী অসাধারণ, খুব ভালো করছে। ওয়ানডে সিরিজে মিরাজও ভালো করেছে। স্পিনাররা ভালোই বল করছে। পেসাররাও উইকেট এনে দিচ্ছে। এই পিচে কিছুটা স্পিন ধরতে পারে। বল ঘুরাতে হবে এখানে।’

ক্রিকেটবাংলাদেশনিউজিল্যান্ড
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise