প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বেশি দাম হাঁকিয়ে ক্লাব পাচ্ছেন না লিটন

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:০২
বেশি দাম হাঁকিয়ে ক্লাব পাচ্ছেন না লিটন

সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল চলছে। ১৮ এপ্রিল শেষ হয়েছে প্রথমদিনের ব্যস্ততা। এদিন মোহামেডান-আবাহনী-প্রাইম ব্যাংকের মতো বড় ক্লাবে নাম রেজিস্ট্রেশন করিয়েছেন ক্রিকেটাররা। সে তালিকায় নেই লিটন দাসের নাম। দ্বিতীয় দিন দলবদল করার অপেক্ষায় থাকা ক্লাবগুলোরও লিটনকে নিয়ে কোনো আগ্রহ নেই। এমনকি গতবার যে গুলশান ক্লাবের হয়ে কয়েক ম্যাচ খেলেছিলেন তারাও ভাবছে না লিটনকে নিয়ে।

গত মৌসুমে জুলাই আন্দোলন ও সরকার পরিবর্তনের প্রভাবে ক্লাবগুলোর হাতে অর্থ কম ছিল। লিগ বন্ধ হওয়ার উপক্রম হয়। শেষমেষ ক্রিকেটাররা কম পারিশ্রমিকে খেলতে রাজি হওয়ায় প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়। ওই মৌসুমে আর্থিকভাবে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল আবাহনী। আগের মৌসুমের তারকা ক্রিকেটার লিটনকে ধরে রাখতে ব্যর্থ হয়েছিল তারা।

‘ফ্রি’ থাকায় সেবার ৫০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন লিটন। সেই টাকা গত বছর দেওয়ার অবস্থা ছিল না কোনো ক্লাবের। তাই দলও পাননি জাতীয় দলের এই ওপেনার। অবশেষে তামিম ইকবাল এগিয়ে আসেন, গুলশান ক্রিকেট ক্লাবে তার সংশ্লিষ্টতা থাকায় এখানেই কয়েক ম্যাচ খেলার সুযোগ করে দেন লিটনকে।

এবারও লিটনের ভাগ্যে এখন পর্যন্ত জোটেনি কোনো ক্লাব। অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে বলে তার সবশেষ দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজনও নিরুপায়, ‘নাহ, লিটনকে রাখতে পারছি না। ওর যে পারিশ্রমিক সেটা দেওয়ার অবস্থা গুলশান ক্রিকেট ক্লাবের নেই। তবে তামিম যদি ভিন্ন কিছু চিন্তা করে সেটা অন্য ব্যাপার।’ গতবারের মতো লিটনের জন্য তামিমের ভিন্ন ব্যবস্থার দিকে ইঙ্গিত করছেন সুজন।

এছাড়া অন্য উপায় নেই। কারণ এবার সবচেয়ে বড় বাজেটের দল গড়া মোহামেডানও লিটনের প্রতি আগ্রহ দেখায়নি। পাকিস্তানের সঙ্গে সিরিজ থাকায় পুরো মৌসুম খেলা হবে না এই ব্যাটারের। এদিকে অল্প কয়েক ম্যাচের জন্য লিটনের চাহিদা মতো পারিশ্রমিক দিতে নারাজ সাদাকালোর কর্মকর্তা জিয়াউর রহমান তপু, ‘লিটন বা জাতীয় দলের যারা, কেউই পুরো মৌসুম খেলতে পারবে না। টেস্ট সিরিজ আছে পাকিস্তানের সঙ্গে। তাই আমরা মিরাজকেও ছেড়ে দিয়েছি। এখন কয়েক ম্যাচের জন্য যে অর্থ আমরা দিতে চাই তাতে এই ক্রিকেটাররা রাজি হবে না। ওদের চাহিদা অনেক। লিটনের সবচেয়ে বেশি। তাহলে কিছু ম্যাচের জন্য পুরো মৌসুমের পারিশ্রমিক কেন দেব?’

এছাড়া বড় বাজেটের দল গড়া প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ বা ঢাকা লেপার্ডসের ভাবনাতেও নেই লিটন। মিরাজ ও মোস্তাফিজুরকে দলবদলের আগেরদিন তাদের হয়ে খেলতে রাজি করিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দুজনেই কয়েক ম্যাচ করে খেলবেন বলে গুঞ্জন। কিন্তু বেশি পারিশ্রমিক চাওয়ায় লিটনের জন্য ওই পথও আর থাকছে না। কত পারিশ্রমিক চেয়েছেন তা জানাতে চাননি রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ রুবেল।

এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গেল লেগের প্রিমিয়ার লিগ শুরু হবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু ৮ মে, ক্রিকেটাররা হোটেলে উঠবেন ৩ মে। ২০ মে শেষ হবে সিরিজটি। ততদিনে প্রিমিয়ার লিগ শেষদিকে থাকবে। তাই বড় পারিশ্রমিক দিয়ে লিটনকে নিতে আগ্রহ নেই কোন ক্লাবের।


বিসিবিআবাহনীমোহামেডানলিটন দাসঢাকা প্রিমিয়ার লিগডিপিএল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise