প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পিএসএলে আলো ছড়ালেন মোস্তাফিজ-নাহিদ, বিবর্ণ রিশাদ

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৮
পিএসএলে আলো ছড়ালেন মোস্তাফিজ-নাহিদ, বিবর্ণ রিশাদ

মোস্তাফিজ ৬ আর নাহিদ পিএসএলে পেয়েছেন ৫ উইকেট। ছবি: সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পাওয়া ছয় বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। চোটের কারণে সবার আগে পিএসএল শেষ হয়েছে তারই। ইমনের দল লাহোর কালান্দার্স জানিয়েছে, চোট গুরুতর হওয়ার কারণে এবারের আসরে ইমনের আর খেলা হচ্ছে না।

প্রথমবার পিএসএল খেলতে যাওয়া ইমন লাহোরের হয়ে ৩ ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রান করেছেন। প্রথম ২ ম্যাচে সুবিধা করতে না পারলেও শেষ ম্যাচে ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পাঁচ বাংলাদেশি- মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম দল পেয়েছেন এবারের পিএসএলে। তাদের অনাপত্তিপত্র আজ ১২ এপ্রিল পর্যন্ত। এর একদিন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশিদের খেলা।

১৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য আজ রবিবার দেশে ফিরবেন তারা। ওয়ানডে সিরিজ শেষে আবারও পিএসএলে ফিরবেন মোস্তাফিজ। দেখে নেওয়া যাক এবারের পিএসএলে বাংলাদেশিদের পারফরম্যান্স।

মোস্তাফিজ লাহোরের হয়ে ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তার ইকোনমি রেট ৭.১৭ আর গড় ২০.৩৩। নাহিদ রানা পেশোয়ারের হয়ে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট তার সেরা। নাহিদের ইকোনমি রেট মাত্র ৫.২০।

নাহিদের সতীর্থ শরিফুল ৪ ম্যাচে ২ উইকেট নিলেও করেছেন কিপটে বোলিং। রাওয়ালপিন্ডিজের হয়ে খেলা রিশাদ এবারের আসরে নিজের সেরাটা দিতে পারেননি। ৪ ম্যাচে মাত্র ২ উইকেট সঙ্গে করেছেন খরুচে বোলিং।

চার ম্যাচে তিনি রান দিয়েছেন ৩৫, ৩৮, ৩৬ ও ৪৬! অথচ এবার বিগ ব্যাশ অভিষেকে নিজ দলের সেরা খেলোয়াড় হয়েছিলেন রিশাদ।পেশোয়ারের হয়ে তানজিদ এবার কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।

শনিবার পিএসএলে মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের লাহোর এবং নাহিদ-শরিফুলদের পেশোয়ার। লাহোরকে ৭৬ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান দখল করেছে পেশোয়ার। এই ম্যাচে মোস্তাফিজ ৩০ রানে ২ উইকেট, নাহিদ ১৫ রানে ২ উইকেট ও শরিফুল ১৭ রানে নেন ১ উইকেট।

গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। পরীক্ষায় দেখা গেছে কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে ইমনের। আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭,২০ ও ২৩ এপ্রিল মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭,২৯ এপ্রিল ও ২ মে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি সুস্থ হতে পারবেন  কি না, সেটাই দেখার।



মোস্তাফিজুর রহমানপিএসএলনাহিদ রানা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise