প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনা নেই

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৭:০৮
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনা নেই

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সুদূর পরাহত।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। এখন যদিও ম্যাচগুলো একপেশেভাবে জিতে নেয় ভারত, তবুও এই লড়াইয়ের আবেদন কমেনি। একসময় নিয়মিত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হতো। রাজানৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে তা বন্ধ আছে। আইসিসি এবং এসিসিসির আসর ছাড়া দুই দলের দেখা হয় না। অদূর ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনা দেখছেন না ললিত মোদি।

দুই দেশের ক্রিকেটাঙ্গন থেকে মাঝেমধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দাবি ওঠে। বাস্তবে দুই দল আইসিসি বা এসিসির ইভেন্টের ম্যাচগুলোও খেলে থাকে নিরপেক্ষ ভেন্যুতে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত হলেও পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কায়। এর আগে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।

আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি মনে করছেন, অদূর ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনাই নেই। এর পেছনে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘চরম রাজনীতিকরণ’কে প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের একটি পডকাস্টে ললিত মোদি বলেন, পিসিবি এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘পিসিবি যদি স্বাধীন হতো এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকত, তবে আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ দেখতে পেতাম। কিন্তু বর্তমানে পিসিবি রাজনৈতিকভাবে এতটাই নিয়ন্ত্রিত যে ওপর মহলের সিদ্ধান্তে সব কাজ করা হচ্ছে। রাজনৈতিক স্তরে যে উত্তেজনা চলছে, তা সহজে মেটার নয়; বরং দিন দিন এটি আরও খারাপের দিকে যাচ্ছে। আমি এখন খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

ললিত মোদি মনে করিয়ে দেন যে, আইপিএলের শুরুতে তিনিই পাকিস্তানি খেলোয়াড়দের ভারতে নিয়ে এসেছিলেন। তবে ২০০৮ সালের মুম্বাই হামলার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং তাদের সরিয়ে দিতে হয়। বর্তমান প্রেক্ষাপটে নিরপেক্ষ ভেন্যুতেও ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের কোনো সুযোগ দেখছেন না তিনি, ‘আমার মনে হয় না, অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতিকরণ হয়েছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা এবং নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যাওয়ার অনীহা নিয়েও মুখ খুলেছেন ললিত মোদি। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই জটিলতায় জড়ানো ঠিক হয়নি। ললিত মোদির ভাষায়, ‘আমি এখনই এর কোনো তাৎক্ষণিক সমাধান দেখছি না। বাংলাদেশও এর মধ্যে জড়ানোর চেষ্টা করেছে, যা তাদের করা ঠিক হয়নি।’

সূর্যকুমার যাদবভারত-পাকিস্তানললিত মোদি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise