আগামীর সময়

মুম্বাইয়ের ৩০০, বিপিএলে কে কোথায়

মুম্বাইয়ের ৩০০, বিপিএলে কে কোথায়

প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে মুম্বাই। ছবি: সংগৃহীত

অনন্য এক কীর্তি গড়তে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে যাচ্ছে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি হবে ৩০০তম টি-টোয়েন্টি। তাতে নতুন মাইলফলকও গড়তে যাচ্ছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে মুম্বাই।

টি-টোয়েন্টির সর্বোচ্চ ম্যাচ
পাকিস্তান : ৩০৩
সমারসেট : ৩০৩
মুম্বাই : ২৯৯
হ্যাম্পশায়ার : ২৯৬
বেঙ্গালুরু : ২৮৭

মুম্বাইয়ের আগে ৩০০ ম্যাচ খেলার কীর্তি আছে দুই দলের। পাকিস্তান জাতীয় দল ও সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব খেলেছে সমান ৩০৩টি করে ম্যাচ। মুম্বাই প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলতে যাচ্ছে ৩০০ ম্যাচ।

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই খেলেছে ২৭৭ ম্যাচ। তারা ২২টি ম্যাচ খেলেছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।

একটা সময় আইপিএলের পর বিপিএলকে সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগের দাবি করতেন বিসিবি কর্তারা। সেই বিপিএলের কোনো দলের এখনও ১৫০ ম্যাচই খেলা হয়নি। প্রায় প্রতি মৌসুমে দলের মালিকানা আর নাম বদলে যাওয়া এর অন্যতম কারণ।

অঞ্চল ভিত্তিক হিসাব করলে ২০১২ সালে শুরুর পর বিপিএলে সবচেয়ে বেশি ১৪৪ ম্যাচ খেলার রেকর্ড চট্টগ্রামের। ঢাকা খেলেছে ১৪২ ম্যাচ। এছাড়া খুলনা ১২৫, সিলেট ১২৪, রংপুর ১২৩, কুমিল্লা ১০৪ আর বরিশাল খেলেছে ১০২ ম্যাচ।

    শেয়ার করুন: