প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিলুপ্তির পথে ‘বাংলাদেশ টাইগার্স’

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২১:৩৬
বিলুপ্তির পথে ‘বাংলাদেশ টাইগার্স’

সংগৃহীত ছবি

বাংলাদেশ টাইগার্সের সবশেষ কার্যক্রম হয়েছিল ২০২২ সালে। এরপর জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই উদ্যোগ একরকম বন্ধই ছিল। নাজমুল হাসান পাপনের বোর্ডের এই প্রোজেক্ট আর ফিরছে না। ‘খরচ’ কমানোর চেষ্টায় এখন থেকে টাইগার্স এবং ‘এ’ দলের আলাদা ক্যাম্প আর হবে না। শুধু হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটেই মনোনিবেশ করবে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর এইচপি বিভাগের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মোহাম্মদ সালাউদ্দিনকে হেড কোচের দায়িত্ব দেওয়া হবে। বোর্ডের সুবিধার জন্য বছরে আলাদা তিনটি প্রোগ্রাম না করে একটিতে অর্থ খরচের দিকটি সুবিধাজনক হিসেবে দেখছে বিসিবি।

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা সেরা মানের সুবিধায় অনুশীলন করতে পারতেন। এতে অফ সিজনে তাদের ব্যক্তিগত অনুশীলনের খরচ বেঁচে যেতো। ফিটনেসের দিকেও ভালো নজর দিতে পারতেন এই ক্রিকেটাররা। তাদের এই সুবিধা দিতে গিয়ে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হতো বিসিবিকে।

এই অর্থ তিন প্রোগ্রাম এক সঙ্গে করে খরচ করায় বেশি সুবিধা দেখছে বিসিবি। তাই আলাদা না করে বাংলাদেশ টাইগার্স, ‘এ’ দল এবং এইচপিকে এক করা হচ্ছে। এইচপির ইনচার্জ জামাল বাবু আগামীর সময়কে জানিয়েছেন, ‘বছরে কয়েকটি প্রোগ্রাম করা ব্যায় সাপেক্ষ, এর পরিবর্তে এইচপিকেই সবচেয়ে ভালো সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে। এখানে টাইগার্স বা যুব দলের যারা আছে সেই ক্রিকেটাররা মিলিয়ে মোট ২৪-২৫ জন থাকবে। বিভিন্ন গ্রুপে খরচটা না করে তাদের ওপর সর্বোচ্চ সুবিধা দেওয়ার পক্ষে বোর্ড। এতে বয়সভিত্তিক এবং জাতীয় দলের ফেরার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের বেশি উপকার হবে। তারাই ‘এ’ দল নাম নিয়ে বিদেশে সফর করবে বা সিরিজ খেলবে। এই (নিউজিল্যান্ড) সিরিজের পর সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ’

সূচি অনুযায়ী জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। তাদের বিপক্ষে এই নতুন প্রোগ্রামের এইচপি দলকে খেলানো হবে। এরপর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যাবে এই দল। ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলটি অস্ট্রেলিয়া সফরে থাকবে। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভবিষ্যতের তারকাদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিতেই এই ব্যস্ত সূচি সাজানো হয়েছে।




বিসিবিতামিম ইকবালবাংলাদেশ টাইগার্সএইচপি দল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise