প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক ম্যাচ সিরিজের ভাবনা আইসিসির

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৩২
১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক ম্যাচ সিরিজের ভাবনা আইসিসির

ফাইল ছবি

টেস্ট ক্রিকেটে ছোট দলগুলো সবসময়ই অবহেলিত থাকে। বড় দলগুলো তাদের বিপক্ষে খেলতে চায় না। এর ওপর আবার দ্বিস্তর বিশিষ্ট টেস্ট সিরিজের প্রস্তাবও উঠেছিল। কিন্তু তীব্র প্রতিবাদের মুখে আইসিসি এখন ইউটার্ন নিয়েছে। এখন তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) খোলনলচে বদলে ফেলতে চায়। ৯ দলের জায়গায় টেস্ট মর্যাদা পাওয়া ১২টি দলকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ দিতে চায় আইসিসি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ১২ দল নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের পাশাপাশি টেস্ট ক্রিকেটের কাঠামো রক্ষায় এক ম্যাচের টেস্ট সিরিজ চালুর বৈপ্লবিক সুপারিশও আসছে। আইসিসির কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হতে পারে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ২০১৯ সালে এই লিগ শুরু হলেও পূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও এই তিনটি দেশ এতদিন বাইরে ছিল।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টোসের নেতৃত্বাধীন আইসিসি ওয়ার্কিং গ্রুপ এই সম্প্রসারণের সুপারিশ তৈরি করেছে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে হলে একটি সিরিজ অন্তত দুই ম্যাচের হতে হয়। কিন্তু লোকসানের অজুহাতে বড় দলগুলো ছোট দলগুলোর বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আয়োজন করতে চায় না। এই সমস্যা সমাধানে ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব দিচ্ছে যেন এক ম্যাচের টেস্ট সিরিজকেও ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের আওতায় আনা হয়।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে ছোট দলগুলো সুযোগ পাবে বড় দলগুলোর সঙ্গে অন্তত একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে। উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পথে জিম্বাবুয়ে কোনো দলের সঙ্গে একটি ওয়ান-অফ টেস্ট খেলে পয়েন্ট অর্জন করতে পারবে। আবার ইংল্যান্ডের মতো দলগুলোও তাদের গ্রীষ্মকালীন সূচিতে ৫ ম্যাচের সিরিজের পাশাপাশি সহজেই একটি টেস্টের আয়োজন করতে পারবে।

চলতি মাসের শেষে বা মে মাসের শুরুর দিকে আইসিসির বোর্ড সভায় এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে দোহার পূর্বনির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছিল। ওই সভায় দুটি প্রধান বিষয় গুরুত্ব পাবে। প্রথমত, এক ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতার মান ধরে রাখতে পারবে কি না এবং দ্বিতীয়ত, জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের মতো ছোট বোর্ডগুলোর জন্য টানা দুই বছর নিয়মিত টেস্ট খেলা আর্থিকভাবে টেকসই হবে কি না? এই দুটি প্রশ্নের জবাব মিললেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বিপ্লব আসতে পারে।

আইসিসিবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট ক্রিকেট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise