প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিবি-বিসিসিআই সম্পর্কের বরফ গলার আশা সাকিবের

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৯
বিসিবি-বিসিসিআই সম্পর্কের বরফ গলার আশা সাকিবের

বিসিবি-বিসিসিআই সম্পর্কের টানাপোড়েন মিটে যাবে বলে আশা সাকিবের।

রাজনৈতিক পটপরিবর্তনের ফলে গত দুই বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তন হয়েছে তিনবার। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে তৈরি হয়েছে সম্পর্কের টানাপড়েন। তবে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন নির্বাচিত সরকার আসায় এই টানাপড়েন মিটে যাবে বলে মনে করছেন সাকিব আল হাসান।

জুলাই আন্দোলনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। বাংলাদেশ সফর বাতিল করেছিল ভারত। এরপর মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে। এতে তৎকালীন বিসিবি প্রধান সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলেরও যে নীরব সম্মতি ছিল, সেটা এরই মধ্যে সবার জানা হয়ে গেছে।

আরও পড়ুন

‘এ বছরের শেষদিকে’ দেশে ফেরার আশা সাকিবের

৩০ এপ্রিল ২০২৬

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি মাসেই বুলবুলকে সরিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাকিবের মতে, এই পরিবর্তনগুলো দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে। বুধবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, ‘আমার মনে হয় পরিস্থিতি ভালো হতে শুরু করবে। দেশে নতুন সরকার এসেছে, তারা ক্রিকেটের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আমার বিশ্বাস।’


গত কমিটির অধীনে বিসিবি শক্তভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ নিয়েছিল। পিসিবির মদদেই তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ২০২৬ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে পাকিস্তান ঠিকই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল এবং ভারতের বিপক্ষে ম্যাচও খেলেছিল। তামিম ইকবাল বিসিবির প্রধান হওয়ার পর বিসিসিআই থেকে এসেছে শুভেচ্ছাবার্তা।

তামিমের সঙ্গে ভারতীয় বোর্ডের সুসম্পর্ক দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক মেরামতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছেন অনেকেই। আসন্ন বিসিবি নির্বাচনে তামিম নিজেও অংশ নেবেন। তাই সাকিবও বেশ আশাবাদী, ‘শিগগিরই ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা। নতুন কমিটি গঠন হলে ভারতের পাশাপাশি অন্য সব বোর্ডের সঙ্গেই ফলপ্রসূ যোগাযোগ ও আলোচনা শুরু হবে। এতে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যাবে।’

গত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে বিসিবি এবং বিসিসিআই আবার কবে নাগাদ দ্বিপক্ষীয় সিরিজ বা অন্যান্য ক্রিকেটীয় ইস্যুতে একমত হয়, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।   

ক্রিকেটবিসিবিসাকিব আল হাসানবিসিসিআই
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise