প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাবর কি আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন?

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:১৯
বাবর কি আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন?

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে পেশোয়ার জালমিকে ফাইনালে তোলার পর আবারও নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন বাবর আজম। ঘরোয়া এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা বাবর কি তবে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন আবারও হাতে নিচ্ছেন? শনিবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও বিষয়টি একদম উড়িয়ে দেননি তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে পিসিবির সম্ভাব্য নতুন সমীকরণে তার ফেরার গুঞ্জন জোরালো হয়েছে। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘অধিনায়কত্বের বিষয়টি আপাতত ভিন্ন বিষয়। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ পিএসএল ফাইনালের দিকে। তবে ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে পাকিস্তান ক্রিকেটের স্বার্থে যা ভালো, আমি সব সময় সেটিই করব।’

আরও পড়ুন

বাবরের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি

২৯ এপ্রিল ২০২৬

পিএসএলের চলতি আসরে ব্যাট হাতে বোলারদের শাসন করছেন বাবর। দুটি সেঞ্চুরিসহ বড় বড় সব ইনিংস খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বের পালাবদলের পর তার ফর্ম নিয়ে যে সমালোচনা হয়েছিল, মাঠের পারফরম্যান্স দিয়ে সেটির মোক্ষম জবাব দিচ্ছেন তিনি। নিজের ফর্ম নিয়ে বাবর বলেন, ‘আমি ভালো খেলি বা না খেলি, সমালোচনা থাকবেই। আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করার চেষ্টা করি। ভক্তদের ভালোবাসা আমাকে অনেক আত্মবিশ্বাস দেয়।’

আজ রবিবার পিএসএলের হাইভোল্টেজ ফাইনালে মারনাস লাবুশেনের হায়দরাবাদ কিংসের মুখোমুখি হবে বাবরের পেশোয়ার জালমি। প্রতিপক্ষ দল নিয়ে বাবর বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব পরিকল্পনা থাকে এবং তারা যোগ্য হিসেবেই ফাইনালে উঠেছে। তবে আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। আশা করছি এতদিন যা করে এসেছি, ফাইনালেও তার প্রতিফলন ঘটাতে পারব।’

আরও পড়ুন

রেকর্ড গড়া সেঞ্চুরির পথে বাবর খেলেছেন মাত্র একটি ডট বল!

২০ এপ্রিল ২০২৬

পিএসএলে নতুন প্রতিভা উঠে আসা প্রসঙ্গে বাবর পরামর্শ দেন, উদীয়মান খেলোয়াড়দের যথাযথভাবে পরিচর্যা করার। তবে সবার নজর এখন রবিবারের ফাইনালের দিকে। পেশোয়ারকে শিরোপা জিতিয়ে বাবর কি জাতীয় দলে নেতৃত্ব ফেরত পাওয়ার দাবিটা আরও জোরালো করবেন? উত্তরটা সময়ের হাতে।

পিসিবিবাবর আজমপিএসএল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise