প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৯:২০
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

ছবি: সংগৃহীত

নেতিবাচক সংবাদের শিরোনামে এলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক সপ্তাহের বিরতি পেয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত রবিবার নিয়মিত তল্লাশির সময় পুলিশ তার গাড়ি থামিয়ে শ্বাস-পরীক্ষা (ব্রেদলাইজার টেস্ট) করলে দেখা যায়, তিনি নির্ধারিত সীমার চেয়ে দ্বিগুণ বেশি অ্যালকোহল গ্রহণ করেছেন। এরপর তাকে গ্রেপ্তার করে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে পিএসএলে করাচি কিংসের অধিনায়কত্ব করছেন ওয়ার্নার। গত ২ এপ্রিল রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ফিফটি করে দলকে জেতানোর পর ব্যক্তিগত কারণে এক সপ্তাহের ছুটিতে সিডনি গিয়েছিলেন তিনি। ছুটির সেই আনন্দই এখন বিষাদে রূপ নিয়েছে এই বাঁহাতি ওপেনারের জন্য।

ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, এই গ্রেপ্তারের কারণে ওয়ার্নারের পিএসএলে খেলায় কোনো আইনি বাধা নেই। তিনি পূর্বপরিকল্পনা অনুযায়ী পাকিস্তানে ফিরে আসতে পারবেন। আগামী ৯ এপ্রিল করাচিতে ঘরের মাঠে করাচি কিংসের পরবর্তী ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে আছে ওয়ার্নারের দল।

আগামী ৭ মে সিডনির একটি আদালতে ওয়ার্নারকে হাজির হতে বলা হয়েছে। পিএসএলের ফাইনাল ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় টুর্নামেন্টের বাকি অংশে তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না। তবে এই বিষয়ে করাচি কিংস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ৮৬.৬ গড়ে রান করে টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন ওয়ার্নার। মাঠের সেই ফর্ম ধরে রাখলেও মাঠের বাইরের এই বিতর্ক তার ক্যারিয়ারের গোধূলি বেলায় কিছুটা হলেও কালিমা লেপন করল।

অস্ট্রেলিয়াডেভিড ওয়ার্নার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise