প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বুলবুলের শুরু করা কোর্সের সনদ দিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৫৩
বুলবুলের শুরু করা কোর্সের সনদ দিলেন তামিম

লেভেল থ্রি কোর্স করা ৩০ জন কোচ পেল বাংলাদেশ। ছবি: বিসিবি

বুধবার বিকেল, নতুন সভাপতি তামিম ইকবালকে ঘিরে হাসিমুখে ছবি তুলছেন ১৮ জন কোচ। বিসিবির অধীনে লেভেল থ্রি কোচিং কোর্সের সার্টিফিকেট নিয়েছেন সবাই। উদ্যোগটা ছিল আমিনুল ইসলাম বুলবুলের। সার্টিফিকেটও তারই দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি বদলে যাওয়ায় সার্টিফিকেট প্রদানে তামিমকেই আসতে হলো।

কোচিং কোর্সটি শুরু হয়েছিল বুলবুল সভাপতি থাকার সময়। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর বিসিবিতে হয় এই প্রশিক্ষণ। অস্ট্রেলিয়ার কোচিং প্রশিক্ষণ কনসালটেন্সি টার্নার ক্যাম্পবেলের প্রশিক্ষকরা রাজ্জাক-হান্নানদের হাতে কলমে কোচিংয়ের নানা দিক শেখান। এই কোর্সে অংশ নেওয়া ৩০ জন সাবেক ক্রিকেটার ও কোচের মধ্যে প্রথম হয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় হান্নান সরকার ও যৌথভাবে তৃতীয় শাহরিয়ার নাফীস ও ডলার মাহমুদ। বুধবার সনদ প্রদান অনুষ্ঠানে সবাই আসেননি। যাচাই বাছাই শেষে এতদিন সময় লেগেছে ফলাফল দিতে। এই সময়ে কোর্সের উদ্যোক্তাই বদলে গেছেন!

নাম প্রকাশ না করার শর্তে মজা করেই ‘আগামীর সময়’কে একজন কোচ বলছিলেন, ‘হ্যাঁ, ব্যাপারটা একটু অন্যরকম (হাসি)। কী বলার আছে। এটাই তো প্রক্রিয়া। সভাপতির সমানে এ নিয়ে কিছু বলিনি কিন্তু (হাসি)। তবে এটা ঠিক কোর্সটি অনেক কাজের। কম খরচে করতে পেরেছি। এখন এই অভিজ্ঞতা আমরা চাইলে দেশের বাইরেও কাজে লাগাতে পারব।’

বিসিবিতে সবশেষ লেভেল থ্রি কোচিং কোর্স হয়েছিল ২০০৯ সালে। তা ছিল আইসিসি ও এসিসির তত্ত্বাবধানে। এতদিন পর কোচদের জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন বুলবুল। তাও খুব অল্প খরচে, আইসিসিতে এই কোর্সের খরচ ৪ লাখ ডলার। বিসিবি মাত্র ৩০ হাজার ডলারে এই কোর্সের ব্যবস্থা করে। ৩০ জন বাংলাদেশি কোচের প্রত্যেকের খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা করে।

এই কোর্স করে এখন পাকাপাকি কোচ হওয়ার স্বপ্ন দেখছেন আব্দুর রাজ্জাক। কোর্সে প্রথম হওয়া এই সাবেক স্পিনার বুলবুলের বোর্ডে ছিলেন পরিচালক হিসেবে। এর আগে ছিলেন নির্বাচক কমিটির সদস্য। এখন তিনি কোচ।

কিছুদিন পর শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। সদ্য পাস করা রাজ্জাক অপেক্ষায় আছেন কোনো দলের ডাক পাওয়ার, ‘অবশ্যই কোচিং করানোর ইচ্ছা আছে। এজন্যই তো কোর্স করলাম, ভালো ফলও হয়েছে। তবে এটা ঠিক অনেক দেরি হয়ে গেছে, সব দলই গুছিয়ে উঠেছে প্রায়। তবুও কোনো দল যদি ডাকে আমি ওপেন আছি, নিজে থেকেও কথা বলেছি কয়েকটি দলের সঙ্গে। নিশ্চিত কিছু হলে জানাতে পারব। আগে কখনও কোচিং করিনি, আমার জন্য প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম, যে দলই ডাকুক আমি প্রস্তুত আছি।’

বিসিবিতামিম ইকবালবাংলাদেশ ক্রিকেটআমিনুল ইসলাম বুলবুলকোচ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise