প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাড়ল বেতন

বিদ্যুৎ বাঁচাতে দিনের আলোয় নিউজিল‍্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২
বিদ্যুৎ বাঁচাতে দিনের আলোয় নিউজিল‍্যান্ড সিরিজ

বিদ্যুৎ বাঁচাতে উদ্যোগের কথা জানাচ্ছেন তামিম ইকবাল। ছবি: আগামীর সময়

জ্বালানি সংকটের জটিলতা কাটিয়ে উঠতে সন্ধ্যা ৭টার পর বিপণিবিতান-অফিস বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই সময়ে রাতে হাজার পাওয়ারের ফ্লাড লাইট জ্বালিয়ে আন্তর্জাতিক ম‍্যাচ খেলার বিলাসিতা করতে চায়নি বিসিবিও। তাই তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয় বোর্ড সভায় আসন্ন নিউজিল‍্যান্ড সিরিজে কৃত্রিম আলোয় ম‍্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনছে বিসিবি।

নিউজিল‍্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বর্তমান সময়ে টিভিস্বত্ব বিক্রির কারণে ম‍্যাচগুলো হয় কৃত্রিম আলোয়। বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাতে ম‍্যাচ খেলা থেকে সরে আসছে বিসিবি। কিউইদের বিপক্ষে ওয়ানডে বেলা ১১টা থেকে ১১:৩০ আর টি-টোয়েন্টি ম‍্যাচগুলো দুপুর ২টা বা ২:৩০ টা থেকে শুরু করতে চায় তারা।

আসন্ন সিরিজে ম‍্যাচের সময় এগিয়ে আনা নিয়ে তামিম জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব কম সময় লাইটে খেলার চেষ্টা করব। ওয়ানডে হয়তোবা ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তোবা ২টা বা আড়াইটা থেকে হতে পারে। কারণ বিদ‍্যুৎ নিয়ে যখন এই সরকার সবাইকে উদ্বুদ্ধ করছে আমাদেরও উচিত এটাকে সম্মান করা।’

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার দিনই ক্রিকেটারদের সম্মান করার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। একদিন পর তাদের সম্মানীও বাড়িয়ে দেয়া হল। বিসিবি অ‍্যাডহক কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবির চুক্তিবদ্ধ ঘরোয়া ক্রিকেটাররা এখন থেকে সর্বোচ্চ বেতন ও ম‍্যাচ ফি পাচ্ছেন।

গতকাল বুধবার (৮ এপ্রিল) বোর্ডের দ্বিতীয় সভা শেষে ক্রিকেটারদের জন‍্য এই সুখবর শুনিয়েছেন সভাপতি তামিম ইকবাল। এক ধাক্কায় জাতীয় দলের বাইরে থাকা লোকাল ক্রিকেটারদের মধ্যে এ ক‍্যাটাগরির বেতন দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া নারী ক্রিকেটারদের বেতন ও ম‍্যাচ ফি বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।

তাদের বেতন বৃদ্ধি নিশ্চিত করে তামিম জানিয়েছেন, ‘এতদিন পুরুষ ক্রিকেটারদের যে পারিশ্রমিক ছিল এ ক্যাটাগরি ৩৫,০০০ টাকা, বি ৩০,০০০ আর সি ২৫,০০০। এখন থেকে এ ক্যাটাগরি ৬৫,০০০, বি ক্যাটাগরি ৫০,০০০, সি ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৪০,০০০ টাকা।’

এ ছাড়া এই ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেট অর্থাৎ বিসিএল ও জাতীয় লিগে ৭০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা ম‍্যাচ ফি পাবেন। নারী ক্রিকেটারদের ম‍্যাচ ফি এবং পারিশ্রমিকও বেড়েছে। ৩৫ জন ক্রিকেটার আগে পেতেন ৩০ হাজার টাকা করে। এখন থেকে তা বেড়ে ৪০ হাজার ছুঁয়েছে।




তামিম ইকবালবিদ্যুৎবাংলাদেশ ক্রিকেট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise