বিশ্বরেকর্ডের অপেক্ষা বাড়ল সূর্যবংশীর

২ বলে ৪ রানে আউট হয়েছেন সূর্যবংশী। ছবি : সংগৃহীত
জাসপ্রিত বুমরা ও প্যাট কামিন্সের প্রথম বলেই ছক্কা মেরেছেন বৈভব সূর্যবংশী। মিচেল স্টার্কের প্রথম বলেও সেই কীর্তির সুযোগ ছিল। তবে বৈভব সূর্যবংশী-মিচেল স্টার্কের লড়াইটাই হল না। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২ বলে ৪ রান করেই আউট হন তিনি।
কাইল জেমিসনের প্রথম বলেই মেরেছিলেন বাউন্ডারি। দ্বিতীয় বলটিই ইয়র্কার করেন জেমিসন। সেটা বুঝতে না পারায় সূর্যবংশীর ব্যাট ও প্যাডে লেগে বল লাগে উইকেটে। দ্বিতীয় বলে তাকে আউট করে জেমিসনসহ দিল্লি দলের উল্লাস বলে দিচ্ছিল, এই উইকেটের গুরুত্ব তাদের কাছে কী।
দিল্লির বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল বৈভবের। একটি ছক্কা মারতে পারলেই সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হত তার। সেক্ষেত্রে বিশ্বক্রিকেটে একমাত্র অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি হত তার। যশস্বী জয়সওয়ালের সেই বিশ্বরেকর্ডের জন্য অন্তত আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে এখন।
রান উৎসবের ম্যাচটিতে সূর্যবংশীদের রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি। রাজস্থানের ৬ উইকেটে ২২৫ রানের চ্যালেঞ্জ দিল্লি পেরিয়ে যায় ৭ বল হাতে রেখে।
হায়দরাবাদের বিপক্ষে ২৬৪ রান করেও হেরেছিল দিল্লি। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৭৫ রানে অলআউট হয়েছিল তারা। সেই দিল্লিই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২৬ রান তাড়া করে জয় পেয়েছে দাপটে। ৪০ বলে ৭৫ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার লোকেশ রাহুলের।



