প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইপিএলে ৯ হাজার রান করে বিরাট কোহলির ইতিহাস

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৩
আইপিএলে ৯ হাজার রান করে বিরাট কোহলির ইতিহাস

সংগৃহীত ছবি

সাফল্য আর ব্যর্থতার দোলাচলে কেটে গেছে দীর্ঘ ১৮টি বছর। অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) শিরোপা জিতিয়ে বিরাট কোহলি যেন এক অন্য মানুষ। গতরাতে প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএল ক্যারিয়ারে ৯ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ব্যাটিং কিং। এদিন ক্রিকেট বিশ্ব দেখছে এক নতুন কোহলিকে, যিনি আন্তর্জাতিক চাপের শিকল ভেঙে খেলছেন কেবল আনন্দের জন্য।

২০২৩ সালের ১৮ মে থেকে এখন পর্যন্ত ৪০টি আইপিএল ইনিংসে কোহলির সংগ্রহ ১৯৫০ রান। পরিসংখ্যানের চেয়েও বড় কথা হলো তার ধারাবাহিকতা। শেষ ৪০ ইনিংসের মধ্যে মাত্র ৩ বার তিনি দুই অঙ্কের নিচে আউট হয়েছেন। অর্থাৎ, প্রতি মৌসুমে গড়ে মাত্র একবার তিনি এক অঙ্কের রানে ফিরেছেন। শেষ ১৫ ইনিংসের ১৩টিতেই করেছেন ২৫-এর বেশি রান।

আরও পড়ুন

‘রান তাড়ায় বিরাট কোহলিই সর্বকালের সেরা’

২৫ এপ্রিল ২০২৬

২৬৬ ইনিংসে ৮,৯৮৯ রান নিয়ে গতকাল দিল্লির বিপক্ষে রান তাড়ায় নেমেছিলেন কোহলি। কিন্তু আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন ৬ উইকেটে ১৩ রান তোলা দিল্লি গতকাল অলআউট হয় মাত্র ৭৫ রানে। এই রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৯ উইকেটের জয়ে ২৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। এতেই তিনি পৌঁছে যান নয় হাজারী ক্লাবে।

ক্রিকেট বোদ্ধারা মনে করছেন, কোহলির এই অতিমানবীয় ফর্মের পেছনে রয়েছে তার ব্যাটিং টেকনিকের পরিবর্তন। ২০২৪ সাল থেকে তার ব্যাটের ধরনে বড় বদল এসেছে। রবিচন্দ্রন অশ্বিন বিষয়টিকে বলছেন ‘পটেনশিয়াল এনার্জি’। বোলার বল করার আগেই কোহলির ব্যাট এখন স্থির না থেকে এক ধরনের ছন্দে থাকে, যা তাকে মাঠের যেকোনো দিকে শট খেলার বাড়তি সুযোগ করে দিচ্ছে।

আরও পড়ুন

আইপিএলে ৮০০ বাউন্ডারি ৩০০ ছক্কার মাইলফলকে কোহলি

২৫ এপ্রিল ২০২৬

এক সময় স্পিনের বিপক্ষে কোহলির মন্থর ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হতো। কিন্তু ২০২৪ সালে স্পিনের বিপক্ষে তার স্ট্রাইক রেট ছিল ১৩৮-এর ওপর, আর লেগ স্পিনের বিপক্ষে তা বেড়ে দাঁড়ায় ১৫৫.৬। নিজেকে শুধরে নেওয়ার এই মানসিকতাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

টানা ১৭ বছর শিরোপা না পাওয়ার যে যন্ত্রণা আরসিবি সমর্থকদের তাড়িয়ে বেড়াত, ২০২৫ সালের ৩ জুন আহমেদাবাদে তার অবসান ঘটে। পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি হাতে তোলেন কোহলি। ফাইনালের সেই স্নায়ুচাপের ম্যাচে ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি। শিরোপা জেতার পর কোহলি বলেছিলেন, এই জয় তার কাছে ২০১১ ও ২০২৪ বিশ্বকাপ জয়ের সমান।

২০২৬ সালে এসে কোহলি যেন আরও ভয়ংকর। টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন তিনি আরসিবির হয়ে মাঠে মাতাচ্ছেন। ৩৭ বছর বয়সে এসেও যেভাবে তিনি নিজের ব্যাটিং টেকনিক বদলেছেন এবং তরুণের মতো দাপট দেখাচ্ছেন, তা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক বড় বার্তা। ৯ হাজার রানের ইতিহাস গড়া কোহলি এখন কেবল খেলছেন না, ১৮ বছরের সেই জেদ আর নিষ্ঠার ফল উদযাপন করছেন।

আইপিএলবিরাট কোহলি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise