ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৪ মে

সংগৃহীত ছবি
অবশেষে দিন তারিখ ঠিক হল ডিভিশন ক্রিকেট লিগ শুরুর। ৪ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। শেষ হবে জুনের ১১ তারিখে।
শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল এবারের লিগে অবনমন থাকছে না। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের দিকে যায়নি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তিন দলের রেলিগেশন লিগ হবে, যেখান থেকে দুই দল অবনমিত হবে প্রথম বিভাগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ৪ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ছয়টি ভেন্যুতে লিগের ম্যাচ, এবারের লিগ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। থাকবে না কোনো সুপার লিগ।
মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের মৌসুমে, লিগ পর্বের ৬৬টি ম্যাচ ও রেলিগেশন লিগের তিনটি ম্যাচ। বিসিবির পক্ষ থেকে বিস্তারিত সূচি আগামীতে জানিয়ে দেওয়া হবে।



