প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শিরোপা স্বপ্নে বড় ধাক্কা আর্সেনালের

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২০:৪৩
শিরোপা স্বপ্নে বড় ধাক্কা আর্সেনালের

বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। ছবি: সংগৃহীত

আর্সেনাল সমর্থকরা খুব সম্ভবত নতুন করে ‘দেজা ভ্যু’ রোগে ভুগতে শুরু করলেন। পুরো মৌসুম জুড়ে উড়তে থাকা দল শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে হাতছাড়া করছে প্রিমিয়ার লিগ, এমন দৃশ্য তো কম দেখেননি গানার্স ভক্তরা! এবারও একই শঙ্কা জেঁকে ধরেছে মিকেল আর্তেতার দলকে। আজ এমিরেটসে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে থাকা বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেল আর্সেনাল।

গত সপ্তাহে ৪ দিনের ব্যবধানে এফএ কাপ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ, এই দুই শিরোপাতেই এখন চোখ আর্সেনালের।

লিগে টানা চার ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই ছিল গানার্সরা। নিজেদের মাঠে অবশ্য আজ বিবর্ণ রূপেই ধরা দিল আর্তেতার দল।

চোটের কারণে দলের দুই প্রাণভোমরা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া মাঠে নেমেছিল আর্সেনাল। ছিলেন না ইউরিয়েন টিম্বারও।

ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলেছে আর্সেনাল। এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে প্রতিপক্ষ। ১৭তম মিনিটে লিড নেয় বোর্নমাউথ। আন্দ্রিয়া ত্রুফেরের ক্রস উইলিয়াম সালিবার পায়ে লেগে দূরের পোস্টে যায়। সেখান থেকে লাফিয়ে উঠে নেওয়া শটে জাল খুঁজে নেন জুনিয়র ক্রুপি।

গোল হজম করে খানিকটা গা ঝারা দিয়ে ওঠে স্বাগতিকরা। ৩৫ মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। স্পটকিক থেকে ম্যাচে সমতা আনেন ভিক্টর ইয়োকেরেস। ১-১-এর সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে লিড নিয়েছিল আর্সেনাল। ইয়োকেরেসের সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়।

৭৫তম মিনিটে আর্সেনালকে স্তব্ধ করে লিড নেয় সফরকারীরা। বক্সের খানিকটা বাইরে বল পেয়ে জোরালো এক শটে আর্সেনাল কিপারকে পরাস্ত করেন অ্যালেক্স স্কট।

আর্সেনাল ম্যাচের বাকি সময়টায় আর সমতা ফেরাতে পারেনি। ২-১ গোলের দারুণ এক জয় নিয়েই বাড়ি ফিরেছে বোর্নমাউথ।

এই হারের পরও ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে রইল ম্যানচেস্টার সিটি।

সমীকরণ বলছে, নিজেদের বাকি ম্যাচগুলো জিতলেই গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের স্বাদ পাবে সিটিজেনরা। আগামী ১৯ এপ্রিল ইতিহাদে মুখোমুখি লিগের দুই শীর্ষ দল। সিটি-আর্সেনাল সেই ম্যাচটাই হয়তো এবারের লিগের ভাগ্য গড়ে দেবে।

আর্সেনালইংল্যান্ডপ্রিমিয়ার লিগ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise