প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ঋতুপর্ণারাও দাগ কেটেছে অস্ট্রেলিয়ায়

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২১:৪০
ঋতুপর্ণারাও দাগ কেটেছে অস্ট্রেলিয়ায়

অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

৪ মার্চ চীনের বিপক্ষে প্রথম ম‍্যাচ হেরে এএফসি এশিয়ান কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরদিন অস্ট্রেলিয়ার সিডনিতে ডার্লিং হারবারে ঋতুপর্ণা-আফঈদারা ঘুরে বেড়িয়েছেন। আইসক্রিম খেয়েছেন। ফটোশুট করেছেন নিজেদের পছন্দমতো। চীনের কাছে ম্যাচ হারার এতটুকু দুঃখবোধ নেই মনের কোণে। চারদিকে ছিল ক্রিমি-আনন্দের বাতাবরণ।

ঠিক ক্রিকেট দলের বেলায় যদি এমন হতো! অস্ট্রেলিয়ায় কোনও এক ম‍্যাচ হারের পর বাংলাদেশ ক্রিকেট দল মহানন্দে ঘুরে বেড়াচ্ছে- এই সংবাদ প্রকাশ হওয়ার পর চারদিকে গেল গেল রব উঠতো। সবাই মিলে তুলোধুনা করতো ক্রিকেটারদের।

দুই তরফে দুই রকমের অভিব্যক্তি। কারণ এই মেয়েরা প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের দুয়ার খুলে বড় মাইলস্টোনে দাঁড় করিয়ে দিয়েছে দেশের নারী ফুটবলকে। মিলি-ঋতুপর্ণারা সমাজিক অবগুন্ঠন থেকে বেরিয়ে শত বাধা-বিঘ্ন পেরিয়ে পৌঁছেছেন এক উপভোগের মঞ্চে, যেখানে নিজেদের চেনানোর পাশাপাশি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাদ নিচ্ছেন। ‘নিউকামার’ বলে একটা বাড়তি আদর তো আছেই। এএফসি অফিসিয়াল থেকে শুরু করে টুর্নামেন্টের স্বেচ্ছাসেবক, অস্ট্রেলিয়ান থেকে প্রতিপক্ষ দল ও সমর্থকরা ‘নিউকামার’ বলে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।

পার্থ স্টেডিয়ামে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ভারতীয় মেয়ে রিধিকার আগ্রহ ক্রিকেট নিয়ে। তবে এবার ফুটবল টুর্নামেন্টে এসে জানতে পেরেছেন নতুন দল হিসেবে প্রতিবেশী বাংলাদেশ সুযোগ পেয়েছে। পার্থে কাজ করেন বলে নিজ দলের প্রথম দুই ম‍্যাচ দেখেছেন। নতুন দল বাংলাদেশের খেলা দেখা হয়নি।

বাংলাদেশি সাংবাদিকদের ম‍্যাচ ডে কার্ড বিলাতে গিয়ে জানতে চাইলেন পরদিন (সোমবার) বাংলাদেশ কেমন করবে, “আমি বাংলাদেশের খেলা দেখিনি তবে স্কোর দেখেছি। তারা তো উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল খেলেও খারাপ পারফরম্যান্স নয়। ওদের থেকে এক ধাপ এগিয়ে থাকা জাপান (৮) ভারতকে ১১ গোল দিয়েছে। র‍্যাঙ্কিংয়ের হিসাব ধরলে ভারতের চেয়ে বাংলাদেশের ফল ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে উজবেকিস্তানের বিপক্ষেও ভালো করবে।”

টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ দলের প্রতি মুগ্ধতা দেখিয়েছেন আসরের বর্তমান চ‍্যাম্পিয়ন চীনের কোচ আন্তে মিলিচিচ। তার চোখে বাংলাদেশ দলটি দারুণ। সবাই ছোট বয়সের হলেও তাদের উন্নতি চোখে পড়ার মতো।

এই টুর্নামেন্ট বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা হয়েছে বিস্তর। তাদের মিক্সড জোনের অভিজ্ঞতা ছিল না। এই জোনে ম‍্যাচ শেষে ফুটবলারদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়। কিন্তু চীনের বিপক্ষে ম‍্যাচ শেষে ঋতুপর্ণা মিক্সড জোন দিয়ে ছুটে গেলেন মিডিয়ার সঙ্গে কথা না বলেই। পরে আবার বাংলাদেশ দলের মিডিয়া ম‍্যানেজার তাকে ডেকে আনেন কথা বলার জন্য।

কারণ এই দলের বড় তারকার নাম ঋতুপর্ণা। অবশ্য কোচ পিটার বাটলার বলেন, তার দলে তারকা নেই। দল হিসেবেই খেলে বাংলাদেশ। তাদের নিয়ে আগ্রহের কমতি নেই এই অস্ট্রেলিয়ায়। বিশেষ করে প্রথম ম্যাচে নারী ফুটবলের অন্যতম পরাশক্তি চীনের কাছে মাত্র ২-০ গোলে হারার পর। সবার সমর্থনে ‘নিউকামার’রা দারুণ সময় পার করছে অস্ট্রেলিয়ায়।

খেলাফুটবলএএফসিনারী এশিয়ান কাপবাফুফেঋতুপর্ণা চাকমাআফঈদাপিটার বাটলারবাংলাদেশ নারী ফুটবল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise