প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রিজভীর কাছে এমপি হতে এসেছিলেন এক ক্রিকেটার

আবাহনী-মোহামেডানের পুরোনো উত্তেজনা দেখতে চান ফখরুল

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:৫৭
আবাহনী-মোহামেডানের পুরোনো উত্তেজনা দেখতে চান ফখরুল

মোহামেডান ক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আবাহনী-মোহামেডানের ম্যাচ একটা সময় ছিল উৎসবের উপলক্ষ্য। দেশের মানুষ ভাগ হয়ে যেতেন দুই ভাগে। সমর্থকর জড়াতেন তর্ক কিংবা হাতাহাতিতে। এসব এখন সোনালী অতীত।

আজ মোহামেডান ক্লাবে এসেছিলেন মন্ত্রীপরিষদের একাধিক সদস্য ও দেশের ক্রীড়াঙ্গনের সাবেক তারকা ও সংগঠকরা। সেখানেই আবাহনী-মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনার তাগিদ জানালেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোহামেডান ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন,‘আমি ক্রিকেট দেখতে যাই। মোহামেডান-আবাহনী ফুটবল দেখতে চাই। আমি সেই দৃশ্য দেখতে চাই যে, জাতীয় স্টেডিয়ামের মধ্যে মোহামেডান-আবাহনী খেলছে। আমরা বাইরে মারামারি করছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটিতে ছিলেন। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্যও হয়েছেন। মোহামেডান নিয়ে বললেন, ‘মোহামেডান শুধু একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের একটি বড় অংশ। দেশের ফুটবল, ক্রিকেট ও হকির বহু গৌরবোজ্জ্বল মুহূর্তের সঙ্গে এই ক্লাব জড়িয়ে আছ। একসময় দেশের ফুটবল মানেই ছিল মোহামেডান-আবাহনী লড়াই, আর সেই লড়াই দেখতে স্টেডিয়ামে ঢল নামত। নতুন কমিটির কাছে তার প্রত্যাশা, তারা শুধু ক্লাব পরিচালনাই করবে না, বরং হারিয়ে যাওয়া সেই আবেগ ও দর্শক ফিরিয়ে আনার কাজও করবে।’

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নাম না নিয়ে এক তারকা ক্রিকেটার নিয়ে বলেছেন,‘আমাদের দেশেরই প্রখ্যাত এক ক্রিকেটার আমাকে টেলিফোন করে বলেছিল, আমি তো ক্রিকেটার। আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। ২০১৮ সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে নির্বাচন করে এমপি হয়েছে।’

সেই ক্রিকেটার নিয়ে তিনি আরও যোগ করলেন,‘আমার মনে হয়েছে তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে সেটাকে নিশ্চিহ্ন করে দিতে নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না।’

এ ছাড়া ক্লাবের অন্যতম স্থায়ী সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী শরিফুল আলম, সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রশিদ উজ-জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন আহমেদ, এবিএম মোশাররফ হোসেন এমপি, হুইপ রফিকুল ইসলাম বকুল, খায়রুল কবির খোকন এমপি, মোহামেডান ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরিসহ ক্লাবের অনেক কর্মকর্তা এবং সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

মির্জা ফখরুলআবাহনীমোহামেডান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise