প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ আয়োজক দেশে প্রবেশে বাধা, ফিফার বৈঠকে নেই ইরান

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:০৩
বিশ্বকাপ আয়োজক দেশে প্রবেশে বাধা, ফিফার বৈঠকে নেই ইরান

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।

ভিসা থাকা সত্ত্বেও কানাডায় ঢুকতে পারল না ইরান ফুটবল ফেডারেশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের ‘অগ্রহণযোগ্য আচরণ’ এবং ইরানের সশস্ত্র বাহিনীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগ তুলে বিমানবন্দর থেকেই তুরস্কে ফিরে গেছে তারা। এর ফলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফার গুরুত্বপূর্ণ প্রাক-বিশ্বকাপ সভায় উপস্থিত থাকতে পারছেন না ইরানি কর্মকর্তারা।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রতিনিধিদলে ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, সাধারণ সম্পাদক হেদায়েত মোমবেনি এবং ডেপুটি হ্যামেদ মোমেনি। ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হিসেবে কানাডায় ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে এই সভা আয়োজনের কথা ছিল।

আরও পড়ুন

বিশ্বকাপের ১৬ ভেন্যুর ১৪টিতেই থাকবে দাবদাহ

৩০ এপ্রিল ২০২৬

   

মঙ্গলবার টরন্টো বিমানবন্দরে পৌঁছালে ইরানি প্রতিনিধিদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের সশস্ত্র বাহিনী নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এর প্রতিবাদে ইরানের প্রতিনিধিদলটি পরবর্তী ফ্লাইটেই তারা তুরস্ক ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

ঘটনাটির মূলে রয়েছে ফেডারেশন সভাপতি মেহেদি তাজের রাজনৈতিক পরিচয়। তিনি ইরানের কট্টরপন্থি ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক সদস্য। ২০২৪ সালে কানাডা আইআরজিসিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

আরও পড়ুন

বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি

২৮ এপ্রিল ২০২৬

কানাডার জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনন্দসঙ্গরি ব্যক্তিগত গোপনীয়তা আইনের দোহাই দিয়ে সুনির্দিষ্ট মন্তব্য না করলেও জানিয়েছেন, ‘আইআরজিসি কর্মকর্তাদের কানাডায় কোনো স্থান নেই।’ তবে বিশেষ অনুমতির ভিত্তিতে মেহেদি তাজকে ফিফার অনুষ্ঠানে যোগ দেওয়ার ভিসা দেওয়া হয়েছিল বলে জানা গেছে, যা নিয়ে কানাডার মানবাধিকার সংগঠনগুলো আগে থেকেই সমালোচনা করে আসছিল।


আগামী জুন মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এ ঘটনা ইরান দলের অংশগ্রহণকে নতুন রাজনৈতিক জটিলতায় ফেলেছে। গত ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার পর থেকেই বিশ্বকাপে ইরানের সফর, ভিসা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল।

আরও পড়ুন

বিশ্বকাপে ইরানের খেলা না খেলা নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

০৪ মার্চ ২০২৬


এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘কানাডায় যদি এই অবস্থা হয়, তবে যুক্তরাষ্ট্রে খেলা চলাকালীন পরিস্থিতি কী হবে? খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের অবাধ যাতায়াত কি নিশ্চিত করা সম্ভব হবে?’

তাসনিম নিউজের দাবি, এ ঘটনার পর ফিফা ইরানের প্রতিনিধিদলের কাছে দুঃখ প্রকাশ করেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শিগগিরই ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংস্থার সদর দপ্তরে একটি বিশেষ বৈঠক করার আশ্বাস দিয়েছেন। তবে ফিফার পক্ষ থেকে এ বিষয়ে রয়টার্সকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।      

ইরানইরান-যুক্তরাষ্ট্র২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise