প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ডুবতে বসা ইতালির হাল ধরবেন না ইনজাগি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০
ডুবতে বসা ইতালির হাল ধরবেন না ইনজাগি

ইতালির কোচ হবেন না ইনজাগি। ছবি: সংগৃহীত

ইতালির ফুটবল এখন ডুবতে বসা জাহাজ। দক্ষ নাবিকই কেবল তীরে টেনে তুলতে পারে তাদের। বিশ্বকাপজয়ী জেনারো গাত্তুসো দায়িত্ব ছাড়ার পর টালমাটাল ইতালিকে বাঁচাতে সিমনে ইনজাগি আসছেন বলেই গুঞ্জন দেশটির সংবাদমাধ্যমে। তবে ইনজাগি জানিয়ে দিয়েছেন ইতালির কোচের চেয়ারে বসতে চান না তিনি। থাকতে চান সৌদি আরবেই।

২০২৫ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দায়িত্ব নেন ইনজাগি। এরপর অবশ্য গুঞ্জন উঠেছিল, ইতালির হাল ধরছেন সাবেক এই ফুটবলার। তবে শেষ পর্যন্ত আজ্জুরিদের দায়িত্ব নেওয়া হয়নি তার। গাত্তুসোই হন ইতালির কোচ। তবে বিশ্বকাপ অভিযান ব্যর্থ হওয়ায় নিজেই সরে দাঁড়ান তিনি।

গাত্তুসো নেই, দিশেহারা ইতালিও। সামনের দিনগুলোর জন্য ভেঙে পড়া ইতালির দায়িত্ব কার কাঁধে উঠবে, এ নিয়েই চলছে আলোচনা। সম্ভাব্য কোচ হিসেবে আবারও শোনা যাচ্ছে ইন্টার মিলানকে সিরি ‘এ’ জেতানো ইনজাগির নাম।

গত বছরের মতো এবারও সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইতালিয়ান পত্রিকা লিবার্তাকে ইনজাগি জানালেন, আল হিলালে ছাড়ার ইচ্ছে আপাতত নেই তার, 'আমাকে ইতালির পরবর্তী কোচ হিসেবে ভাবা হচ্ছে, এটা দারুণ ব্যাপার। তবে আমি শুধু সৌদি আরবে ভালো আছি তাই নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এখানে আমার চুক্তির এক বছর বাকি। এখানে সুখেই আছি।'

২০১৮ ও ২০২২ সালের পর আবারও বিশ্বকাপে ইতালির সুযোগ না পাওয়ার হতাশা জেঁকে ধরেছে ইতালিয়ান ফুটবল ভক্তদের। ইনজাগি নিজেও ব্যাপারটি কিছুতেই মানতে পারছেন না, 'ইতালিকে বিশ্বকাপের বাইরে দেখাটা সত্যিই কষ্টকর। আমি শতভাগ ইতালিয়ান। তবে আমি নিশ্চিত তাদের ফুটবল ঘুরে দাঁড়াবে।'

সৌদি প্রো লিগে টাকার ছড়াছড়ি, সে আর নতুন কিছু নয়। তাহলে কি টাকার জন্যই আল হিলাল ছাড়ছেন না ইনজাগি? ইনজাগি অবশ্য এমনটা মানতে নারাজ, 'ভালো আয় করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শুধু এটার জন্যই আমি এখানে থেকে যাইনি। আমার টাকার দরকার নেই। ইন্টারে আমার সময়টা দারুণ কেটেছে। আমি চেয়েছিলাম ভালো কোথাও কোচিং করাতে, যেখানে চাপ খানিকটা কম। ইন্টারে সেটা অনেক বেশি ছিল।'

ইনজাগি তো ফিরিয়ে দিলেন। শেষ পর্যন্ত ডুবতে থাকা ইতালির হাল ধরবেন কে?

ফুটবলইতালিকোচ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise