প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্পের দূত

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৯
ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্পের দূত

সংগৃহীত ছবি

ইরান যদি সত্যি বিশ্বকাপ বয়কট করে, তাহলে তাদের পরিবর্তে কারা খেলবে আসন্ন আসরে? কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ইরানের বয়কটে কপাল খুলতে পারে প্লে-অফ থেকে বিদায় নেওয়া ইতালির। অনেকে হেসে উড়িয়ে দিলেও সেই গুঞ্জনই সত্যি হতে পারে। ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এক প্রতিবেদনে বলছে, বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে সুযোগ দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত।

কিন্তু বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে ইতালির প্রতি এত সদয় হচ্ছে কেন যুক্তরাষ্ট্র? এর পেছনেও আছে রাজনীতি। মূলত ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের প্রতি ট্রাম্পের আক্রমণাত্মক আচরণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পর্কের অবনতি ঘটে। মেলোনির সঙ্গে সম্পর্কের সেই টানাপোড়েন মেটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ‘আমি ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাব করেছি, বিশ্বকাপে যেন ইরানের বদলে ইতালিকে নেওয়া হয়। ইতালির সন্তান হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে আজ্জুরিদের দেখতে পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলার মতো সব যোগ্যতা ও ঐতিহ্য তাদের রয়েছে।’

জাম্পোলির এই মন্তব্য নিয়ে অবশ্য হোয়াইট হাউস, ফিফা, ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরান সরকার যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের পরিবর্তে কোন দেশ সুযোগ পাবে, সেই সিদ্ধান্ত নেবে ফিফা। বিশ্বকাপ নীতিমালার ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশ নাম প্রত্যাহার করলে ফিফা পছন্দমতো যেকোনো দেশকে সেই শূন্যস্থান পূরণের জন্য ডাকতে পারে।

যেহেতু ইরান এশিয়া অঞ্চলের দল, তাই এশিয়ান কোনো দলেরই অগ্রাধিকার পাওয়ার কথা। তবে শেষ পর্যন্ত ফিফা যাকে বেছে নেবে, সেই দলের কপালই খুলে যাবে। ইরান আদৌ বিশ্বকাপ বয়কট করবে কি না, সেটির দিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। 

ইরানডোনাল্ড ট্রাম্প২০২৬ বিশ্বকাপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise