প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১ লাখ টাকা ও ক্রীড়া কার্ড পেলেন সাফজয়ীরা

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৪
১ লাখ টাকা ও ক্রীড়া কার্ড পেলেন সাফজয়ীরা

সাফজয়ীদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। ছবি: আগামীর সময়

মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দলকে আজ জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দলের প্রতিটি খেলোয়াড় ও কর্মকর্তার হাতে নগদ এক লাখ টাকা এবং ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল পুরো দল।

ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ জয়ী যুবাদের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। তিনি এই জয়ের গুরুত্ব উল্লেখ করে খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণা দেন,’এই জয় পুরো জাতির জন্য গর্বের এবং খেলোয়াড়দের সকল প্রয়োজনে আমরা পাশে থাকব।‘ এছাড়া তাদের সব প্রয়োজন পূরণের আশ্বাস দেন তিনি।

বক্তব্য শেষে তিনি বিজয়ী দলের খেলোয়াড় ও স্টাফদের হাতে পুরস্কার তুলে দেন। সরকারের কাছ থেকে স্বীকৃতির প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধিনায়ক মিঠু চৌধুরী এই বিজয়কে দেশের ফুটবলের এক নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম দল হিসেবে আমরা শিরোপা জিতলাম। আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সঙ্গে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।‘ সেই সঙ্গে বাফুফের বর্তমান নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিঠু।

শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানও অনুষ্ঠানে বেশ উচ্ছ্বসিত ছিলেন। অধিনায়ক মিঠু চৌধুরী তাকে দলের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন। পুরস্কার হাতে পেয়ে সুলিভান বাফুফে এবং বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া সংগঠকদের ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। স্মৃতিকাতর সাবেক এ ফুটবল তারকা বলেন, ফুটবল ও ক্রিকেটের মতো গুটিকয়েক ফেডারেশন বাদে অধিকাংশ ফেডারেশনের অবস্থাই জরাজীর্ণ, অথচ একটা সময় এমন অনেক নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন যাঁরা স্ত্রীর গহনা কিংবা নিজের গাড়ি বিক্রি করে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছেন, 'গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে।'

এজন্য তিনি ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি টেকসই কর্পোরেট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট হাউসের সঙ্গে আলোচনা হয়েছে এবং সাড়াও মিলেছে ইতিবাচক। অনুদানের জন্য দ্বারে দ্বারে ঘোরার যে পুরোনো সংস্কৃতি, তার চিরঅবসান ঘটানোই এখন সরকারের লক্ষ্য।‘

ফুটবলআমিনুল হকসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise