প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নারী এশিয়ান কাপ

বাটলারের চোখে ‘ভাগ্যের জোরেই’ এখানে বাংলাদেশ!

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৯:৫০
বাটলারের চোখে ‘ভাগ্যের জোরেই’ এখানে বাংলাদেশ!

উজবেকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের শেষটা ভালো হয়নি ঋতুপর্ণা চাকমাদের। ছবি: বাফুফে

টুর্নামেন্টের সময় যত গড়িয়েছে, মেয়েদের পারফরম্যান্স ততোই খারাপ হয়েছে। চীন, উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের সঙ্গে যেখানে দুর্দান্ত লড়াই ও ইতিবাচক ফলের প্রতিশ্রুতি ছিল সেখানেই বরং বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী দল।

এশিয়ান কাপে বি গ্রুপে উজবেকিস্তানের বিপক্ষে ম‍্যাচটি টার্গেট করেছিল বাংলাদেশ। এ ম‍্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখার সুযোগ খুঁজছিল তারা। পার্থে ৪-০ গোলে হেরে জলাঞ্জলি দিয়েছে সব প্রত্যাশা।

ম‍্যাচ হারের পর স্বাভাবিকভাবেই পিটার বাটলার হতাশ। এমন বড় হার প্রত্যাশিত ছিল না। ম‍্যাচ শেষে তাই বাংলাদেশের ইংলিশ কোচ বাস্তবাদী হয়ে বলে ফেলেছেন এক কঠিন সত্যি, “আমরা এখানে এসেছি শুধুমাত্র ভাগ্যের জোরে। আমাদের অবশ্যই নিজেদের সঙ্গে সৎ থাকতে হবে --- আমরা আসলে একটা বড় ধাক্কা খেয়েছি এবং লক্ষ্য থেকে পিছিয়ে পড়েছি। আমরা এই পর্যায়ে লড়াই করার মতো অবস্থায় ছিলাম না। এটাই রূঢ় বাস্তবতা।”

কোচ বোঝাতে চাইলেন বাংলাদেশ এখনো সাফের গন্ডি থেকে বের হওয়ার মতো শক্তি হয়ে ওঠেনি, “সবার আগে আমাদের বিনিয়োগ করতে হবে মেয়েদের ফুটবলে। ভিডিও ইকুইপমেন্ট এবং ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। নেপাল যথেষ্ট ভালো দল, ভারতও তাই। কিন্তু সত্যি বলতে। আপনি যদি বড় দলগুলোর সাথে পাল্লা দিতে চাইলে বুঝতে হবে যে সাফ-এর লেভেল থেকে এশিয়ান লেভেলটা অনেক উঁচুতে। সাফে আসলে আপনার সেভাবে পরীক্ষা হয় না।”

বাটলার বাংলাদেশের ফুটবলের অবকাঠামো। প্রস্তুতির সুযোগ সব কিছুর দিকেই আঙুল তুলেছেন। এমন অপ্রতুল সুবিধা নিয়ে কোন দল বিশাল স্বপ্ন দেখতে পারে না বলেও তিনি মনে করেন।

নিজের অভিজ্ঞতা থেকে কোচের ব্যাখ্যা, “আমি ইংলিশ ফুটবলের প্রতিটি স্তরে কাজ করেছি, আমি বাস্তববাদী। আমি রূপকথার জগতে বাস করি না। আপনি যখন অন্য দেশগুলোর মতো সুযোগ-সুবিধা, ম‍্যাচ এবং প্র্যাকটিস ক্যাম্পের সুবিধা পাবেন না, তখন আপনি তাদের সাথে পাল্লা দিতে পারবেন না। ফিলিপাইন, ভিয়েতনাম বা ভারত এই পর্যায়ে এমনি এমনি আসেনি। তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ভালো খেলোয়াড় আছে।”তিনি পরোক্ষভাবে কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, যারা মেয়েদের ফুটবল এগিয়ে নেওয়ার কথা বলে খামতি রেখেছে অনেক।

নারী দলের সঙ্গে কাজ করা এই ইংলিশ কোচ বরাবরই ঠোঁটকাটা। সাদাকে তিনি সাদাই বলেন, আবার কালো দেখলে তুমুল সমালোচনায় ভাসিয়ে দেন। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বাংলাদেশের নারী দলকে এশিয়ান কাপে তুলে এনে উপহার দিয়েছেন বড় সাফল্য। সেখানে টানা তিন ম্যাচ হারের পর পিটার বাটলারের পোস্টমর্টমে উঠে আসে দেশের নারী ফুটবলের রূঢ় বাস্তবতা।

খেলাফুটবলএএফসিনারী এশিয়ান কাপবাফুফেঋতুপর্ণা চাকমাপিটার বাটলারবাংলাদেশ নারী ফুটবল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise