সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

সংগৃহীত ছবি
বিশ্বকাপের বাকি আর মাসখানেক। টুর্নামেন্টকে সামনে রেখে জোরেশোরেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলগুলো। এ মাসেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা সব দলের। এবার সবার আগে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল এশিয়ার দেশ উজবেকিস্তান।
৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপকে সামনে রেখে ৪০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভারো। ক্যানাভারোর ঘোষিত এই স্কোয়াডে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ১১ ফুটবলার। আছেন ইউরোপের শীর্ষ লিগে খেলা বেশ কয়েকজন সদস্যও।
দলের সবচেয়ে বড় তারকা ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার আব্দুকোদির খুসানভ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত ২৩ থেকে ২৬ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে চূড়ান্ত স্কোয়াড। এই তালিকা থেকে তাই বেশ কয়েকজনকে বাদ পড়তে হবে।
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ মে থেকে ২৬ মে পর্যন্ত রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হবে জাতীয় দলের তিন সপ্তাহের ক্যাম্প। এখান থেকেই চূড়ান্ত স্কোয়াড বাছাই করবেন কোচ।
৪০ জনের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : ভ্লাদিমির নাজারভ, উতকির ইউসুপভ, বোতিরালি এরগাশেভ, আব্দুভখিদ নেমাতভ।
ডিফেন্ডার : ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখোনগির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আব্দুকোদির খুসানভ, আব্দুল্লা আব্দুল্লায়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবর আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আব্দুমাজিদভ, বেহরুজ কারিমভ, দিয়র ওর্তিকবোয়েভ।
মিডফিল্ডার : কুভনদিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নোদিরবেক আব্দুরজ্জোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সরদোরবেক বাখরোমভ, আকমল মোজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দেরভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ।
ফরোয়ার্ড : আব্বোসবেক ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্তন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গেইভ, এলদোর শোমুরোদভ।



