প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে গাড়ি রাখার খরচে পাওয়া যাবে বিপিএলের ১১৬ টিকিট

মানজুর আরমানপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮:১৮
বিশ্বকাপে গাড়ি রাখার খরচে পাওয়া যাবে বিপিএলের ১১৬ টিকিট

বিশ্বকাপে ম্যাচের দিন স্টেডিয়ামে গাড়ি রাখার খরচ প্রায় ৩৫ হাজার টাকা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট। টিকিট থেকে পরিবহন, এমনকি গাড়ি রাখার জন্য গুনতে হবে বড় অঙ্কের টাকা। বিশ্বকাপের যা খরচ তাতে এটা হতে চলেছে সচ্ছলদের বিনোদনের টুর্নামেন্ট।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। ৪৮ দেশের এই টুর্নামেন্টে ফিফা একটি শীর্ষ মানের আসনের টিকিট বিক্রি করছে ১০,৯৯০ ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৪৮ হাজার টাকা।

১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম ৫,৫৭৫ ডলার থেকে বেড়ে ৭,৩৮০ ডলার (প্রায় নয় লাখ পাঁচ হাজার টাকা) হয়েছে আর তৃতীয় ক্যাটাগরির দাম ৪,১৮৫ ডলার (প্রায় পাঁচ লাখ তেরো হাজার টাকা) থেকে উঠেছে ৫,৭৮৫ ডলারে (প্রায় ৭ লাখ ১০ হাজার টাকা)।

শুধু টিকিট নয়, সমস্যা রয়েছে যাতায়াতেও। ২০২২ কাতার বিশ্বকাপে দর্শকরা উন্নত গণপরিবহনে সহজেই স্টেডিয়ামে পৌঁছাতে পারতেন। ২০২৬ বিশ্বকাপে সেই সুযোগ নেই কারণ যুক্তরাষ্ট্রের অনেক ভেন্যু গণপরিবহনেের সঙ্গে তেমন সংযুক্ত নয়, ফলে দর্শকদের বিমান আর নিজস্ব গাড়িই ভরসা।

গাড়ির পার্কিং খরচও আকাশছোঁয়া। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে ফিফা গড়ে ১৭৫ ডলার (প্রায় ২১ হাজার ৫০০ টাকা) পার্কিং ফি নির্ধারণ করেছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। এ ছাড়া ক্যালিফোর্নিয়া স্টেডিয়ামে পার্কিং পাসের দাম শুরু হচ্ছে ৩০০ ডলার (প্রায় সাইত্রিশ হাজার টাকা) থেকে। অথচ একই ভেন্যুতে কিছু তৃতীয় ক্যাটাগরির টিকিটের দাম মাত্র ১৪০ ডলার (প্রায় ১৭ হাজার টাকা)। অর্থাৎ গাড়ি রাখার খরচ ম্যাচ দেখার টিকিটের দামের দ্বিগুণেরও বেশি। মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচগুলোতে পার্কিংয়ের জন্য গুনতে হবে ২২৫ ডলার (প্রায় ২৭ হাজার ৬০০ টাকা)।

যাতায়াত খরচও লাফিয়ে বেড়েছে। বোস্টন শহর থেকে মাত্র ২৭ মাইল দূরের গিলেট স্টেডিয়ামে যেতে গুনতে হবে ৭৫ ডলার (প্রায় ৯ হাজার ২০০ টাকা), যেখানে স্বাভাবিক সময়ে লাগে ২০ ডলার (প্রায় ২ হাজার ৪০০ টাকা)। এই মাঠে সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ফাইনালে উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ছিল ৫০০ টাকা । আর ভিআইপি টিকিটের দাম ছিল ২,০০০ থেকে ৩০০০ টাকা । সেই হিসাবে সোফাই স্টেডিয়ামের একটি পার্কিং পাসের দাম (৩০০ ডলার প্রায় ৩৫ হাজার টাকা) দিয়ে বিপিএল ফাইনালের ১০ থেকে ১১টি ভিআইপি টিকিট কেনা সম্ভব। আর সাধারণ গ্যালারির ৩০০ টাকার  হিসাবে এই সংখ্যা দাঁড়ায় ১১৬টি।

বিশ্বকাপের এই ব্যয় তুলনামূলকভাবে অন্যান্য বড় ক্রীড়া আসরকেও ছাড়িয়ে গেছে। ফাইনালের একটি প্রথম ক্যাটাগরি টিকিটের দাম দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ১৩টি হসপিটালিটি টিকিট, ইউরো ফাইনালের ১০টি প্রথম ক্যাটাগরির টিকিট বা উইম্বলডন ফাইনালের ২৬টি প্রিমিয়াম আসন কেনা সম্ভব। ২০২৫ উইম্বলডন ফাইনালের সবচেয়ে দামি অফিসিয়াল টিকিটের দাম ছিল মাত্র ৩১৫ ডলার (প্রায় ৩৮ হাজার ৫০০ টাকা)।

এত বেশি খরচে বিশ্বকাপ উৎসবের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ দর্শকদের জন্য।

বিশ্বকাপফুটবলগাড়িবিপিএল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise