ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে বাংলাদেশ দল

সংগৃহীত ছবি
সাফ নারী ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য আজ সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে টুর্নামেন্টটি। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেনি ৯ জন ফুটবলার।
বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী জানিয়েছেন, ‘দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তা সহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় আজ রওনা হতে পারেননি। ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। আজ ভিসা হলে আগামীকালই বাকি সদস্যগণ রওনা হবে।’
বাংলাদেশ নারী দলের হেড কোচ ইংল্যান্ডের পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই।
বাংলাদেশ দল থাইল্যান্ডে অবস্থান করবে ২৫ মে পর্যন্ত। সেখানে ২টি ক্লাবের সঙ্গে ১০ এবং ১৭ মে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাঘিনীরা। প্রস্তুতি শেষে তারা থাইল্যান্ডে রওনা দিবেন। তাদের প্রথম ম্যাচ ২৯ মে মালদ্বীপের বিপক্ষে।
সাফ টুর্নামেন্টে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার তাদের লক্ষ্য তৃতীয় শিরোপা। সেই লক্ষ্যকে সামনে রেখে দলকে প্রস্তুত করা জন্য থাইল্যান্ডে পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।



