প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৬
মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

সংগৃহীত ছবি

ফুটবল থেকে অবসরের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মামুনুল ইসলাম। এটা কঠিন এক সময়, যার পুরো জীবনটাই আবর্তিত হয়েছে ওই চর্মগোলক ঘিরে, তাকেই যে আজ বিদায় বলতে হবে। তিনি বৃহস্পতিবার এক কান্নাভেজা বিদায়ের গল্প বলতে বসেছিলেন ফরটিস ক্লাব হাউজে।

কাল (শুক্রবার) রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে তিনি শেষবারের মতো মাঠে নামবেন ফরটিসের জার্সি গায়ে। এর পর থেকেই তার নামের পাশে লেখা হবে সাবেক তারকা। বিদায়বেলায় সামনে আসে গৌরবের অতীত, অম্ল-মধুর ঘটনা। সবকিছুরই জবাব দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

ক্যারিয়ারের শেষ বিকালে ফরটিস এফসিতে নাম লিখিয়েছিলেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই ফুটবলার। তার আগে আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা এফসিসহ দেশের সব ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবে খেলেছেন এই মিডফিল্ডার। আরমান মিয়ার পর সৃষ্টিশীল ফুটবলার বললে তার নামই আসে। এই খ্যাতি দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও; তাই ইন্ডিয়ান সুপার লিগেও এক মৌসুম খেলেছেন অ্যাতলেটিকো দি কলকাতার হয়ে। নিজে ম্যাচ টাইম না পেলেও শিরোপা জেতে তার দল।

জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হয় ২০০৮ সালে আর ২০২০ সালে বুরুন্ডির বিপক্ষে তিনি শেষবারের মতো খেলেছেন বাংলাদেশের হয়ে। কিন্তু লাল-সবুজ জার্সিতে তার বড় অর্জন দেশের মাঠে ২০১০ সালে সাফ গেমস ফুটবলে সোনা জয়। তবে ক্লাব দলের হয়ে সব ট্রফিই জেতা হয়ে গেছে তার।

কিন্তু ক্যারিয়ারের শেষবেলায় এসেও তাকে পোড়ায় একটা অতৃপ্তি— ‘কখনো জাতীয় দলের হয়ে শিরোপা জিততে পারলাম না।‘ কিন্তু ক্লাব ফুটবলে দুই দশকের ক্যারিয়ারে হৃদয় জিতেছেন ফুটবলানুরাগীদের। এটাই মামুনুলের ফুটবল জীবনের সার্থকতা।

কিছুদিন আগে বাংলাদেশি বংশোদ্ভুত জামাল ভূঁইয়া বিতর্ক সৃষ্টি করেছেন তাকে ‘দেশি ফুটবলাররা সহযোগিতা করেননি’ বলে। মামুনুল এই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এভাবে— ‘আমরা দেশি ফুটবলাররা সহযোগিতা না করলে জামাল ভূঁইয়া জাতীয় দলের হয়ে খেলতে পারত না। তিনি এত বছর পর এই কথা বলে কী বোঝাতে চেয়েছেন, আমি জানি না।’

প্রিয়-অপ্রিয় সব প্রশ্নের জবাব দিয়ে এই মিডফিল্ডার বলেছেন নিজের ভবিষ্যতের কথা, ‘ফুটবল ছেড়ে থাকা আমার জন্য কষ্টের হবে। কোচিং করানোর সার্টিফিকেট আমার আছে। তবে কী করব, এখনো ঠিক করিনি।’

বাকি জীবন যে পথেই চলুক, মামুনুল ইসলাম স্মরণীয় বরণীয় হবেন তার ফুটবল জীবনের জন্য।

বাফুফেমামুনুল ইসলামজাতীয় ফুটবল দল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise