প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আলফাজকে অব্যাহতি মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:২৪
আলফাজকে অব্যাহতি মোহামেডানের

গত মৌসুমে লিগ জিাতিয়েও চাকরি হারালেন আলফাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আলফাজ আহমেদের হাত ধরে আবাহনী-বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে শিরোপা জেতে তারা। সেই আলফাজ আহমেদের কোচিংয়ে এবার বিবর্ণ মোহামেডান।

লিগে মোহামেডান নেমে গেছে ৭ নম্বরে। ১২ ম্যাচে জয় শুধু ২টি। সবশেষ আবাহনীর কাছে হারের পর ক্লাব কর্তৃপক্ষ তাই অব্যাহতি দিল আলফাজকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান নিশ্চিত করেছে, মৌসুমের বাকি সময়ে আলফাজ আর কোচের দায়িত্বে থাকছেন না।

সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে মৌসুমের বাকি সময়ের জন্য। আর টিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে আমিরুল ইসলাম বাবুর নাম।

আলফাজকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তিতে মোহামেডান লিখেছে, ‘মোহামেডানস স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশজনক, যা আমাদের ক্লাবকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। …বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।’

আলফাজের অধীনে গত মৌসুমে ২৩ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল মোহামেডান, ২০০৭ সালে চালু হওয়া পেশাদার লিগে যা দলটির প্রথম শিরোপা। আজ বিকেলে ক্লাব মাঠে দলকে অনুশীলন করানোর পর সন্ধ্যায় বরখাস্ত করা হয় সেই কোচকেই।

নতুন পরিচালনা পর্ষদের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া আলফাজকে সরিয়ে দেওয়া নিয়ে ‘আগামীর সময়’কে জানালেন, ‘আলফাজ আমাদের ক্লাবের সাবেক খেলোয়াড়। তবে এখন তো আমাদের ব্যক্তি স্বার্থ দেখলে চলবে না। দল ঝুঁকিতে আছে। তার অধীনে ফল আসছে না। তাই ঝুঁকি থেকে রক্ষা পেতে তাকে সরাতে হয়েছে। তারা ক্লাবের ডিরেক্টর স্পোর্টসকে (মোস্তাকুর রহমান) দায়িত্ব দেওয়া হয়েছিল আলফাজের বিপক্ষে ওঠা কিছু অভিযোগ খতিয়ে দেখতে। অভিযোগ ছিল সে নাকি তার পছন্দের খেলোয়াড়দের শুধু খেলায়। অভিযোগের সত্যতা মেলায় তাকে অব্যাহতি দিয়ে সেন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমিরুল ইসলাম বাবুকে করা হয়েছে দলনেতা।’

১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে মোহামেডানে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন আলফাজ। ১৯৯৯ সালে মোহামেডানের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০৫ সালে জাতীয় লিগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহামেডানের হয়ে। আবাহনীতে যোগ দিলেও ২০১৩ সালে মোহামেডানের জার্সি গায়ে পেশাদার ফুটবল খেলে অবসর গ্রহণ করেন আলফাজ। এরপরই কোচিং পেশায় জড়ান।

২০২০ সালে মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সহকারী ছিলেন আলফাজ। শন চলে গেলে দায়িত্ব পান শফিকুল ইসলাম মানিক। তার সহকারী হিসেবেও কাজ করেন আলফাজ। মাঝ পথে মানিককে সরিয়ে আলফাজকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল।

আলফাজ মোহামেডানকে শিরোপা জিতিয়েছেন। তার হাত ধরে ১৪ বছর পর ২০২২-২৩ মৌসুমে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় মোহামেডান।

২০২৩-২৪ মৌসুমে লিগে রানার্সআপ হয় মোহামেডান। আর গত মৌসুমে মোহামেডানকে লিগ জেতান আলফাজ। তার বিদায়টাই কিনা হলো ব্যর্থতার গ্লানি নিয়ে।

মোহামেডানকোচআলফাজ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise