প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

তাহলে লেস্টার অধ্যায় শেষ হচ্ছে হামজার?

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৮
তাহলে লেস্টার অধ্যায় শেষ হচ্ছে হামজার?

লেস্টার ছাড়তে পারেন হামজা। ছবি: সংগৃহীত

এই শহরের সঙ্গে তার নাড়ির সম্পর্ক। লেস্টারে জন্মেছেন, ফুটবলের হাতেখড়িও এখানে। পেশাদার ফুটবল ক্যারিয়ারের পুরোটা সময়জুড়েই লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হামজা চৌধুরী। সেই হামজাই কি এবার লেস্টার ছেড়ে পাকাপাকিভাবে পাড়ি জমাবেন অন্য কোথাও?

লেস্টার সবাইকে চমকে দিয়ে এক দশক আগে স্বপ্নের প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল, কালের পরিক্রমায় সেই ক্লাবটি নেমে গেছে তৃতীয় বিভাগে। এমন অবনমনের পর টালমাটাল লেস্টারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

বিবিসি জানিয়েছে, নিজেদের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছে লেস্টার। তরুণদের নিয়েই ভবিষ্যতের জন্য স্কোয়াড তৈরির পরিকল্পনা করছে বোর্ড।

আর এই সিদ্ধান্তেই শেষ হয়ে যেতে পারে হামজার লেস্টার অধ্যায়। ২০২৭ সালের জুন পর্যন্ত তার চুক্তি আছে প্রিয় ক্লাবটির সঙ্গে। নতুনভাবে তারা শুরু করলে হামজাসহ বাদ সমঝোতার ভিত্তিতে বাদ পড়তে পারেন আরও অনেকে।

২০০৫ থেকে ২০১৫, হামজা দশ বছর ছিলেন লেস্টারের যুব দলে। সিনিয়র দলে পা রাখলেও গত ১১ বছর বেশিরভাগ সময়ই হামজা ধারে খেলেছেন অন্য ক্লাবে। ক্লাব ক্যারিয়ারের ১৯৭ ম্যাচের মধ্যে ৭৮টি খেলেছেন লেস্টারের বাইরে।

ধারে অন্য ক্লাবে খেলা, সেখান থেকে লেস্টারে আসা যাওয়া। ‘যাযাবর’ হামজা কোথাও সেভাবে থিতুই হতে পারেননি। ২০১৭ সালে প্রথমবার লেস্টারের হয়ে মাঠে নেমেছেন। ৫ মৌসুম প্রিমিয়ার লিগে খেলার পর দেখেছেন দলের অবনমন।

যাযাবর হলেও এখনো হামজা ক্লাবের অন্যতম দামি ফুটবলার। এই মৌসুমে প্রতি সপ্তাহে হামজা পেয়েছেন ৫০ হাজার পাউন্ড। তার বার্ষিক বেতন ২৬ লাখ পাউন্ড। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

একে তো বিশাল বেতন, তার ওপর বয়সটাও বাড়ছে। নতুন করে ঢেলে সাজানোর অপেক্ষায় থাকা লেস্টারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় বলতে পারেন হামজা।
হামজা নিজের ক্যারিয়ারে একবারই খেলেছেন তৃতীয় বিভাগে, সেটা ২০১৫-১৬ মৌসুমে বার্টনের হয়ে। লেস্টারে থাকলে দীর্ঘ এক যুগ পর আবারও তৃতীয় বিভাগে খেলতে হবে তাকে।

১১ বছর আগের হামজা আর এখনকার হামজা অবশ্য এক নন। ২০১৫-১৬ মৌসুমে অখ্যাত এক ফুটবলার হিসেবেই তৃতীয় বিভাগে মাঠে নেমেছিলেন বার্টনের হয়ে। সেই হামজা এখন লেস্টার তো বটেই, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা। এমন তারকার কি আর তৃতীয় বিভাগে খেলা মানায়? ইংলিশ মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে লেস্টারের হয়ে আর মাঠে নামছেন না হামজা।

বাংলাদেশহামজা চৌধুরীলেস্টার সিটি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise