প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে ইয়ামালকে নিয়ে স্পেনের বিশেষ পরিকল্পনা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০১ মে ২০২৬, ১৪:৪৯
বিশ্বকাপে ইয়ামালকে নিয়ে স্পেনের বিশেষ পরিকল্পনা

সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপে তিনিই দলের তুরুপের তাস। যে লামিন ইয়ামালকে নিয়ে পুরো স্পেনের এত পরিকল্পনা, সেই ইয়ামালই লড়ছেন চোটের সঙ্গে। এই তরুণ তুর্কিকে নিয়ে তাই পরিকল্পনা বদলাতে হচ্ছে স্পেন কোচ দে লা ফুয়েন্তেকে। স্প্যানিশ কোচ বলছেন, বেশি সময় নয়; কার্যকরভাবে ইয়ামালকে খেলানোই তার মূল লক্ষ্য।

২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা হয়ে উঠতে পারেন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের ১৮ বছর বয়সী এই ফুটবলার অবশ্য বিশ্বকাপের আগে লড়ছেন হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে। এই মৌসুমে আর কাতালানদের হয়ে মাঠে নামা হবে না তার। সরাসরি বিশ্বকাপেই খেলবেন তিনি। তবে বিশ্বকাপে খেললেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দ্য স্পোর্ত’-এর এক প্রতিবেদন অনুযায়ী, দে লা ফুয়েন্তে বলেছেন, ইয়ামালকে টুর্নামেন্টের শুরুতে পুরো ম্যাচ খেলানোর চেয়ে অল্প সময়ের জন্য নামালে তিনি বেশি কার্যকর হতে পারেন। 

আরও পড়ুন

ইয়ামালের মৌসুম শেষ, খেলবেন বিশ্বকাপে

২৩ এপ্রিল ২০২৬


বিশ্বকাপের গ্রুপ পর্বে বদলি হিসেবে ইয়ামালকে খেলানো হতে পারে বলেই আভাস দিয়েছেন দে লা ফুয়েন্তে। সব ঠিকঠাক থাকলে নকআউট পর্বে হয়তো শুরুর একাদশে ফিরতে পারেন তিনি।

দে লা ফুয়েন্তে জানান, ‘দল নির্বাচন করার সময় আমরা সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রাখব। আপনি এগিয়ে আছেন কী না, পিছিয়ে আছেন কী না, কিংবা প্রতিপক্ষ ১০ জনে নেমে গেছে কী না। কিছু ফুটবলার আছে, যারা আপনাকে মাত্র ২০ মিনিট খেলেও বড় অবদান দিতে পারে। সেটিরও অনেক মূল্য আছে। অলমো চোট নিয়েই এসেছিল, আমরা প্রায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে সে ইউরোতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’

আরও পড়ুন

‘বিশ্বকাপের আগেই শক্তিশালী হয়ে ফিরবে ইয়ামাল’

২৫ এপ্রিল ২০২৬


দে লা ফুয়েন্তে আরও জানান, ‘কিছু খেলোয়াড় হয়তো আপনাকে ৫০ বা ৬০ মিনিট দিতে পারবে না, কিন্তু তারা ২০ মিনিট খুব ভালো খেলতে পারে। সেটাই পার্থক্য গড়ে দিতে পারে। কিছু খেলোয়াড় ঠিক সময়মতো ছন্দে ফিরে নকআউট পর্বে নির্ধারক ভূমিকা রাখতে পারে। আমাদের অগ্রাধিকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেরা দলকে প্রস্তুত রাখা।’ 

এদিকে স্পেন দলের চিকিৎসক অস্কার সেলাদাও ইয়ামালকে নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, ‘একজন খেলোয়াড়ের জন্য শুধু চোটমুক্ত হওয়াই যথেষ্ট নয়, তাকে সর্বোচ্চ ফর্মে ফিরতে হয়। চোট থেকে ফেরার পর সবচেয়ে বড় ঝুঁকি হলো আবার চোটে পড়া। বিশ্বকাপের সূচি এতটাই কঠিন, যেখানে তিন বা চার দিন পরপর ম্যাচ, ফলে বিরতি ছাড়া চলা সম্ভব নয়। আমরা ক্লাবগুলোর সঙ্গে সব সময় যোগাযোগ রাখি। এটি শুধু একবারের মেডিকেল রিপোর্ট নয়, বরং খেলোয়াড়ের প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।’

 

স্পেনলামিন ইয়ামাল২০২৬ বিশ্বকাপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise