প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মরিনহোর রিয়ালে ফেরার গুঞ্জন উসকে দিলেন এমবাপ্পে

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৬
মরিনহোর রিয়ালে ফেরার গুঞ্জন উসকে দিলেন এমবাপ্পে

হোসে মরিনহকো তবে রিয়াল মাদ্রিদে চাচ্ছেন এমবাপ্পে?

‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন নিয়ে জোর গুঞ্জন চলছে। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তি শেষে নাকি আবারও স্পেনে পাড়ি জমাতে পারেন এই খ্যাতিমান কোচ। এই গুঞ্জনের পালে এবার হাওয়া দিলেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদ যখন একটি শিরোপাহীন মৌসুম কাটানোর শঙ্কায় কাঁপছে, ঠিক তখনই ইনস্টাগ্রামে ‘স্কোর ৯০’ নামের আইডির একটি পোস্টে লাইক দিয়েছেন এমবাপ্পে, যেখানে জোসে মরিনহোকে রিয়াল মাদ্রিদের পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে তুলে ধরা হয়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, মরিনহো মাদ্রিদে ফিরলে বর্তমান প্রজন্মের সুপারস্টারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারবেন।

আরও পড়ুন

হোসে মরিনহোর নতুন গন্তব্য কি রিয়াল মাদ্রিদ?

১৯ এপ্রিল ২০২৬

ইনস্টাগ্রামের ওই পোস্টে একটি তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়। তাতে দেখা যাচ্ছে, ২০১০ সালে মরিনহো রিয়ালে আসার পর কীভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্সের গ্রাফ অবিশ্বাস্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল। একই সঙ্গে এমবাপ্পের বর্তমান গোলের পরিসংখ্যানও যুক্ত করা হয়। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয় যে, মরিনহো আসলে এমবাপ্পেকে আরও ভয়ঙ্কর স্ট্রাইকার হিসেবে গড়ে তুলতে পারবেন।

ইনস্টাগ্রাম পোস্টের এই ভাবনাটিই সম্ভবত এমবাপ্পের বেশ পছন্দ হয়েছে। তাই তিনি পোস্টে লাইক দিয়েছেন। রিয়ালের বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ফ্লোরেন্তিনো পেরেজ যখন ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন কোচ খুঁজছেন, তখন সোশ্যাল মিডিয়ায় দলের প্রধান তারকার এমন উপস্থিতি আরবেলোয়ার বিদায়ঘণ্টা আরও জোরে বাজিয়ে দিচ্ছে।

আরও পড়ুন

বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে এস্তেভাওয়ের

২৩ এপ্রিল ২০২৬

আরবেলোয়া অবশ্য বিষয়টিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি ইনস্টাগ্রাম পোস্টে এমবাপ্পের লাইক দেওয়া নিয়ৈ বলেছেন, ‘আমি এসবে কান দেই না। সে মরিনহোর পোস্টে লাইক দেবে না কি জুলিয়া রবার্টসের পোস্টে, তাতে আমার কিছু যায় আসে না!’

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচের দায়িত্বে ছিলেন মরিনহো। তার অধীনে বার্সেলোনার সেই একচ্ছত্র আধিপত্য ভেঙে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ে লা লিগা জিতেছিল রিয়াল। মাদ্রিদ সমর্থকদের একাংশ এখনো মরিনহোর সেই লড়াকু ফুটবল মিস করেন। বর্তমানে তিনি বেনফিকাকে সফলভাবে নেতৃত্ব দিলেও, রিয়ালের ডাক উপেক্ষা করা তার জন্য কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদকিলিয়ান এমবাপ্পেহোসে মরিনহো
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise