প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

বড়দের মতো ছোটরাও পারল না ইতিহাস গড়তে

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২১:২১
বড়দের মতো ছোটরাও পারল না ইতিহাস গড়তে

বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। গত মাসে জাতীয় দলের মেয়েরা এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার ছোটরা স্বপ্ন দেখালেও ওই গ্রুপ পর্বেই শেষ হলো অভিযান।

মঙ্গলবার (৭ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুড়ি স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধ গোলহীনভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ভিয়েতনামের জয়সূচক গোলটি করেন থি থুই লিন। যে গোলে বাংলাদেশ কিপার মিলি আক্তারের দায় এড়ানোর সুযোগ নেই।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের এবারই অভিষেক হয়েছে বাংলাদেশের। প্রথম অভিযানে পিটার বাটলারের শিষ্যদের কোয়ার্টার ফাইনালের সুযোগ হাতছাড়া হয়েছে ধারহীন ফুটবলে। আগের দুই ম্যাচে যে লড়াইটা করেছিলেন অর্পিতা বিশ্বাস-সাগরিকারা, এই ম্যাচে তার ছিটেফোঁটাও ছিল না। আগের দুই প্রতিপক্ষের চেয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ছিল ভিয়েতনাম, এরপরও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মেয়েদের।

স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারে শুরু হয়েছিল বাংলাদেশের অভিযান। দ্বিতীয় ম্যাচটি ছিল শক্তিশালী চীনের বিপক্ষে। সেই ম্যাচ ২-০তে হারলেও প্রশংসা পেয়েছিল মেয়েদের পারফরম্যান্স। হারার আগপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই বাংলাদেশকে শেষ আটের স্বপ্ন দেখিয়েছিল।

প্রথম দুই ম্যাচে কম গোল হজম করায় ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছিল তৃতীয়স্থানে, ভিয়েতনামের ওপরে। অর্থাৎ ম্যাচটা ড্র করলেও একটা সম্ভাবনা থাকতো। তবে মিলির শিশুতোষ ভুলে গোল হজম করতে হয়। ৪৯ মিনিটে মাঝমাঠ থেকে হং মিনের ফ্রি কিক একটু এগিয়ে এসে গ্লাভসে জমাতে চেয়েছিলেন বাংলাদেশ কিপার। তবে পারেননি, মিলির গ্লাভস ফসকে বল বের হয়ে গেলে সুযোগসন্ধানী থি থুই লিন গোলের আনুষ্ঠানিকতা সারেন।

শেষ পর্যন্ত লিড ধরে রেখে বাংলাদেশকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভিয়েতনাম। বুধবার ও বৃহস্পতিবার অন্য দুই গ্রুপের ম্যাচ শেষে জানা যাবে ভিয়েতনামের ভাগ্য।

খেলাফুটবলবাফুফেবাংলাদেশ ফুটবলবাংলাদেশ নারী ফুটবলঅনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপএশিয়ান কাপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise